ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

২২ ভরি সোনা নিয়ে পলাতক সেই ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: আরটিভি, ইনসেটে রণজিত

লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পাল আটক হয়েছেন। তার কাছ থেকে স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রণজিতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়।

এদিকে বিকেলে এ ঘটনায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় ৩০ বছর ধরে রণজিত লক্ষ্মীপুর বাজারে ব্যবসা করছেন। তার সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের ভালো সম্পর্ক ছিল। এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখায় এবং বিক্রি করেও থাকে। একইভাবে রণজিত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি সোনার গহনা আনেন কিন্তু সেগুলো আর ফেরত দেয়নি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তার কোথাও খোঁজ পাওয়া যায়নি। ভাড়া বাসায়ও তাকে পাওয়া যায়নি। সপরিবারেই তিনি পালিয়ে গেছেন বলে স্থানীয়রা নিশ্চিত হন।

পলাশ কুরী বলেন, সোনা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিতের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ করেছি, পুলিশ তাকে আটক করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২
রাঙামাটির লংগদু উপজেলায় এক মেয়েকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন
রাঙামাটির লংগদু উপজেলায় হঠাৎ ঝড়ের তাণ্ডবে এক কৃষকের স্বপ্ন ও পরিশ্রম ধূলিসাৎ হয়ে গেছে। দমকা হাওয়ায় মাটিতে পড়ে গেছে কৃষক আব্দুর রহমানের পুরো ক্ষেতের আখ।
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন
মাইকিং করেও দুর্ভোগ লাঘব হলো না ৮০ হাজার মানুষের
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা সদরের কলেজ মোড় থেকে পূর্বভাগ ইউনিয়নের ভুবন পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কাজ বন্ধ থাকায় সড়কজুড়ে তৈরি হয়েছে খানাখন্দ ও কাদা। এতে দুর্ভোগে পড়েছেন নাসিরনগর সদর, গোকর্ণ, পূর্বভাগ ও হরিপুর ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষ।
মাইকিং করেও দুর্ভোগ লাঘব হলো না ৮০ হাজার মানুষের
রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’
নোয়াখালীর সুবর্ণচরে ধানক্ষেতের পাশে রাস্তা থেকে মো. নাঈম (১৪) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে তারা।
রাস্তার ওপর পড়েছিল মাদরাসাছাত্র, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’
মসজিদের ভেতরে ঢুকে কোরআন অবমাননা, যুবক আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে ইয়ানবী (৩২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মসজিদের ভেতরে ঢুকে কোরআন অবমাননা, যুবক আটক
আরও পড়ুন
২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় পুলিশের হাতে আটক
মসজিদের ভেতরে ঢুকে কোরআন অবমাননা, যুবক আটক
চার দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যবসায়ী উধাও
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা