ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে মো. নবীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছে তার দুই ছেলে শুভ (১৭) ও মো. আপন (১৪)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী মিশ্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নবীর হোসেন বাদী হয়ে একই এলাকার আলী আকবরের ছেলে আনোয়ার হোসেন (৪৫), আল-আমিন (৪২), ওয়াজ কুরুনী (৩৮), জয়নাল (৩২) ও আলী আকবরকে (৬০) বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদীরা নবীর হোসেনের পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে একটি ছোট টয়লেট নির্মাণ করে ব্যবহার করে আসছিল। বিষয়টি নিয়ে আগে স্থানীয় সামাজিকভাবে মীমাংসা কথা বলা হলেও বিবাদীরা নানা টালবাহানা করতে থাকেন। সম্প্রতি বিবাদীরা পুরোনো টয়লেট ভেঙে সেখানে নতুন করে পাকা টয়লেট ও গোসলখানা নির্মাণের চেষ্টা চালান। এ নিয়ে বিবাদ দেখা দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জমি মেপে সমাধান করার কথা বলেন।

তবে স্থানীয় পঞ্চায়েত ও গণ্যমান্যদের সিদ্ধান্ত অমান্য করে আজ সকাল ৮টার দিকে বিবাদীরা জোরপূর্বক নির্মাণকাজ শুরু করে। এতে ভুক্তভোগী নজীর হোসেন বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করেন। একপর্যায়ে ১ নম্বর বিবাদী আনোয়ার হোসেন হাতে থাকা মোটা লাঠি দিয়ে নবীর হোসেনের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।

এ সময় নবীর হোসেনের চিৎকারে তার দুই ছেলে শুভ ও আপন তাকে বাঁচাতে এগিয়ে এলে অন্য বিবাদীরা তাদেরকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা নবীর হোসেন ও তার পরিবারকে সুযোগ বুঝে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।

ভুক্তভোগী নবীর হোসেন জানান, বিবাদীরা উচ্ছৃঙ্খল, ভূমিদস্যু ও পরধনলোভী প্রকৃতির লোক। ইত:পূর্বেও তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
আকর্ষণীয় বেতনে ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস