ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মতামত ও সুনির্দিষ্ট পরামর্শের ভিত্তিতেই ‘কোম্পানি আইন, ১৯৯৪’ সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, এই আইন মূলত ব্যবহার করবেন ব্যবসায়ীরা। তাই তাদের বাস্তব চাহিদা, অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রবৃদ্ধির বিষয়াশয় বিবেচনায় নিয়েই আইনটিকে সময়োপযোগী করা প্রয়োজন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর তৃতীয় সংশোধন-২০২৬-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যমান আইনকে পূর্ণাঙ্গ আধুনিক ও পুরোপুরি ব্যবসাবান্ধব করে গড়ে তুলতে বেসরকারি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের কাছ থেকে খোলামেলা মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। প্রস্তাবিত আইনের খসড়াটি গভীরভাবে পর্যালোচনার জন্য ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত সময় নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি উল্লেখ করেন, ১৯৯৪ সালের কোম্পানি আইনকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন উন্নত ও কার্যকর অর্থনীতির সফল মডেল ও অভিজ্ঞতা থেকে ধারণা নিয়ে প্রস্তাবিত খসড়াটি তৈরি করা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও মূলনীতি প্রণয়নের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে টেকসই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নতুন এই আইনটির মূল সুফলভোগী হবেন আমাদের ব্যবসায়ীরা। সরকার কেবল নিয়ন্ত্রক ও সহায়ক কাঠামো তৈরি করে, মূল অর্থনৈতিক গতি ধরে রাখে বেসরকারি খাত।

তিনি আরও বলেন, দেশের সার্বিক অর্থনীতির প্রধান চালিকাশক্তিই হচ্ছে বেসরকারি খাত। তাই ব্যবসায়ীদের জন্য কার্যকর ও হয়রানিমুক্ত আইন প্রণয়ন অত্যাবশ্যক। কোম্পানি আইন সংশোধনের প্রতিটি ক্ষেত্রে তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি রূপান্তরকালীন সময় পার করছে। এ সময়ে বিচক্ষণতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। ভবিষ্যতের জন্য একটি শক্ত ও টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়তে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইনটি চূড়ান্ত প্রণয়নের পর তা সরাসরি প্রয়োগ হবে বেসরকারি খাতেই। ফলে সংশোধিত আইনটি যেন এমন হয়, যা উদ্যোক্তাদের সহজে ও স্বাচ্ছন্দ্যে নতুন ব্যবসা শুরু ও পরিচালনায় পূর্ণ সহায়তা যোগায়।

তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী তিন বছরের সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একাধিক নির্দেশনামূলক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কোম্পানি আইনের এই আধুনিকায়ন সেই প্রক্রিয়ারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজসহ সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম 
দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ জ্যেষ্ঠ সদস্যরা। ২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে প্র্যাবের যাত্রা শুরু হয়। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পর এ কমিটি গঠন করা হয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে সংগঠনটির ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। বণিক বার্তা আয়োজিত এ প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন। আরটিভি/এসআর
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম 
কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে ‘বিনা’র বিপ্লব
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২২টি ফসলের মোট ১৩৯টি উচ্চফলনশীল ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে ৯৬টি জাত উদ্ভাবন করা হয়েছে সরাসরি মিউটেশন ব্রিডিং বা বিকিরণ প্রযুক্তির মাধ্যমে।
কৃষিতে উচ্চফলনশীল জাত উদ্ভাবনে ‘বিনা’র বিপ্লব
‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে বহুল প্রতীক্ষিত ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন
নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি 
ভোক্তাদের জন্য পণ্যের পরিসর বাড়ানো, বাণিজ্যিক আয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমাতে আগামী নভেম্বর থেকে প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রি শুরু করার পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি 
দেশের বাজারে আরও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
দেশের বাজারে আরও কমলো সোনার দাম
আরও পড়ুন
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী
‘প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের’
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স