
দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সোনা বিক্রি হচ্ছে। বুধবার ভরিতে দাম কমানোর পর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় বৃহস্পতিবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২০ হাজার ৬৫ টাকা। এতে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১৩ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ নতুন দামে ভরিতে কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা। নতুন দাম অনুযায়ী, অন্যান্য ক্যাটাগরির সোনার প্রতি ভরির দামও কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।
আরটিভি/এসকে


