ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার আহ্বানেই সোনার দাম কমেছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

ক্রমাগত উর্ধ্বমুখী হতে হতে হঠাৎ মুখ থুবড়ে পড়েছে সোনার বাজার। বিশ্ববাজারে টানা দরপতনে ১৪ মাস আগের দামে ফিরে গেছে মূল্যবান এই হলুদ ধাতুটি। এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশের স্থানীয় বাজারেও। এর মধ্যে ভারতে সর্বোচ্চ চূড়া থেকে প্রায় ৯২ হাজার টাকা নিচে নেমে এসেছে এই সোনার দাম।

সোনার দাম ওঠা-নামার পেছনে মূলত ডলারের শক্তি হ্রাস-বৃদ্ধি, জ্বালানি তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক ভূ-রাজনীতির বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে। তবে এবার সোনার দাম যে অভাবনীয়ভাবে কমেছে, তার পেছনে ‘অবদান’ নিজের বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি দাবি করেছেন, সোনা কেনা এড়িয়ে চলতে গত মে মাসে তিনি যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ার কারণেই সোনার দাম কমেছে।

নরেন্দ্র মোদি আরও দাবি করেন, এখন মানুষ তাকে বলছে যে তার কথা শুনে তাদের টাকা বেঁচেছে।

শনিবার (২১ নভেম্বর) লখনৌর গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া এক জনসভায় এসব মন্তব্য করেন তিনি।

১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় একবেলা খাবার বাদ দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আহ্বানের সঙ্গে নিজের আহ্বানকে তুলনা করে মোদি বলেন, ‘আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম যে এক বছরের জন্য, একান্ত প্রয়োজন না হলে দয়া করে সোনা কিনবেন না।

তিনি বলেন, সে সময় এই দেশ শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র এখনও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ সোনা কম কিনতে বলেছিলাম এবং দেশবাসী সোনা কম কিনেছে, আর সোনার দাম কমে গেছে। আজ মানুষ আমাকে বলছে, ‘মোদি জি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছিলাম, আর আমাদের টাকা বেঁচে গেছে’।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হওয়ার প্রেক্ষাপটে গত মে মাসে দেশবাসীকে সোনা না কেনার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হায়দরাবাদের এক সমাবেশে তখন তিনি বলেছিলেন, সোনা কেনা আরেকটি ক্ষেত্র, যেখানে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছর সোনা না কেনার সংকল্প করতে হবে।

ভারতের সরকারি তথ্যও অবশ্য বলছে, প্রধানমন্ত্রী মোদির আহ্বান সোনারর চাহিদা কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এপ্রিল-অক্টোবর সময়ে আনুষ্ঠানিক সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের তুলনায় এই সময়ে দেশে ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
কানাডার সারে শহরে একটি ওয়ালমার্ট দোকানের সামনে গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন।
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন।
ভারতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, একই পরিবারের নিহত ৯
ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভেজাল মদ পান করে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ঘটেছে মৃত্যুর ঘটনাগুলো। এর মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।
ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল।
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
আরও পড়ুন
আরও কমে যেতে পারে সোনার দাম!
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা 
দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন