ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশে বিকেএমইএ’র বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: সংগৃহীত

দেশের পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের পর সেই বার্তায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি কারখানার কার্যক্রম সচল রাখাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাক শ্রমিকেরা যে চাপের মধ্যে রয়েছেন, তা বিকেএমইএ উপলব্ধি করে। একই সঙ্গে বৈশ্বিক মন্দা, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধি এবং কারখানাগুলোতে রপ্তানি আদেশ কমে যাওয়ার চ্যালেঞ্জও বাস্তব।

মোহাম্মদ হাতেম বলেন, নতুন মজুরি বোর্ডে সরকার, মালিক ও শ্রমিক-তিন পক্ষেরই প্রতিনিধি রয়েছেন। পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব বলে বিকেএমইএ বিশ্বাস করে।

তিনি বলেন, এমন একটি মজুরি কাঠামো হওয়া প্রয়োজন, যা শ্রমিকদের জীবনমান সুরক্ষিত করার পাশাপাশি শিল্পের সক্ষমতাও বজায় রাখবে।

বার্তায় আরও বলা হয়, শ্রমিক ও শিল্প একে অপরের পরিপূরক। উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত হলেই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও টেকসই সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে হবে।

বিকেএমইএর বার্তায় বলা হয়, ‘শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই শ্রমিক বাঁচবে।’

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
বছরের বেশিরভাগ জুড়ে উর্ধ্বমুখী থাকা সোনার বাজারে ধস নেমে এসেছে হঠাৎ। টানা নবম বারের মতো দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরিতে ৬১৮২ কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে টানা দুই দিনে সোনার দাম কমল ১৭ হাজার ১৪৬ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। আর ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের জন্য গুনতে হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।  এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এদিকে গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৯ দফা কমেছে দাম। আর সবশেষ ২ দফায় তো ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় নেমে গেছে ১৭ হাজার টাকা। এই টানা দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার। আরটিভি/এসআর  
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি দেওয়া হচ্ছে  বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 
তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
লিড সনদ পেল আরও ১২ প্রতিষ্ঠান, দেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা।
লিড সনদ পেল আরও ১২ প্রতিষ্ঠান, দেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২
আরও কমে যেতে পারে সোনার দাম!
১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৮ দফা কমেছে দাম। টানা এই দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার।
আরও কমে যেতে পারে সোনার দাম!
শতভাগ দেশীয় পণ্য নিয়ে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬।
শতভাগ দেশীয় পণ্য নিয়ে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
এবার সামরিক বাহিনীতে নতুন বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশ
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক