ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিড সনদ পেল আরও ১২ প্রতিষ্ঠান, দেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা। এ নিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এই সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের তথ্য অনুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড সনদ অর্জন করেছে।

নতুন প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট পেয়েছে। এ ছাড়া গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট অর্জন করেছে।

অন্যদিকে, চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো এলাকার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ পয়েন্ট করে পেয়েছে। প্রতিষ্ঠান তিনটিও প্লাটিনাম সনদ অর্জন করেছে।

নতুন গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। প্রতিষ্ঠান তিনটি যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট পেয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি দেওয়া হচ্ছে  বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 
তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর মোংলায় উন্নয়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগ দৃশ্যমান হচ্ছে। বন্দরের আধুনিকায়নে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন শিল্পকারখানা স্থাপনের চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের পর মোংলায় বিনিয়োগের নতুন গতি
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
আরও পড়ুন
তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি
পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন?