ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় দফায় বাড়ল সোনার দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আরও এক দফা বেড়েছে সোনার দাম। এবারের দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এ নিয়ে টানা দুই দফায় মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে সর্বোচ্চ বাড়ল ২ হাজার ১০০ টাকা।

এতে ভ্যাটসহ এখন ভালো মানের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।

এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এদিকে আগের দিন ২৬ নভেম্বরও সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ায় বাজুস। এতে ভ্যাটসহ ওইদিন ২২ ক্যারেটের সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায় ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায়য ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

এর আগে ২৫ নভেম্বর কমানো হয় ভরি প্রতি সোনার দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তবে, ২৪ নভেম্বর ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। তার আগে টানা ৯ দফায় সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমানো হয় মূল্যবান হলুদ ধাতুটির দাম।

সব মিলিতে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড
দেশের বাজারে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করেছে সরকার।
সয়াবিন তেলের দামে নতুন রেকর্ড
নভেম্বরের ২৫ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। এর মধ্যে গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই এসেছে ৬ কোটি ৯০ লাখ ডলার বা ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫৯ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ। আরটিভি/টিআর
নভেম্বরের ২৫ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স
শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত
বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, দেশের পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোতে এই ব্যবসা আর লাভজনক নেই। আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
এক দফা দাম কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহন করার সক্ষমতা নেই: বিজিএমইএ সহ-সভাপতি
বর্তমান ব্যয় কাঠামোতে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার নবনির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি পরিশোধ করার সক্ষমতা নেই বলে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় এ শঙ্কার কথা জানান তিনি। আলোচনা সভায় শিহাব উদদোজা চৌধুরী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও মূলধনী ব্যয় ক্রমাগত বাড়ায় উৎপাদনকারীদের মুনাফার হার কমে গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন জটিলতার কারণে লোকসানে থাকা কারখানাগুলো বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে। পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার জগতের’ সঙ্গে তুলনা করে বিজিএমইএ-র এই নেতা বলেন, একবার কেউ এই শিল্পে প্রবেশ করলে মৃত্যুর আগে আর বের হতে পারে না।  এ সময় সংকটগ্রস্ত কারখানা মালিকদের আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ দিতে জরুরি নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। বহুমুখী চাপে পোশাক খাত অনুষ্ঠানে ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাকশিল্প বর্তমানে রপ্তানি চাহিদা, পণ্যের দরপতন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ—এই চারটি বড় চাপের মুখে রয়েছে। মুদ্রা বিনিময় হারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলে সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বাড়ে। ওই সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি মজুরির চাপ সামাল দিতে পেরেছিলেন। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশের মতো কমেছে, ফলে রপ্তানিকারকদের সেই মুদ্রা বিনিময়জনিত সুরক্ষা আর নেই। কারখানা বন্ধ ও বেকারত্বের শঙ্কা আলোচনা সভায় বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোতে এই ব্যবসা আর লাভজনক নেই।  আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদ, উৎপাদক এবং শ্রম অধিকার কর্মীরা একমত হন যে, মজুরি সংকটকে কেবল মালিক ও শ্রমিকের মধ্যকার বিরোধ হিসেবে দেখলে চলবে না। টেকসই সমাধানের জন্য শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি বৈশ্বিক রপ্তানি চাহিদা, পণ্যের ন্যায্যমূল্য, উৎপাদন খরচ এবং মুদ্রা বিনিময় হারের বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আরটিভি/এসআর  
বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহন করার সক্ষমতা নেই: বিজিএমইএ সহ-সভাপতি
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা