ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষের মধ্যেই ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব, নজিরবিহীন চাপে পোশাক খাত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তুষ্ট দেশের পোশাক শ্রমিকরা; বিচ্ছিন্নভাবে এখনও চলছে বিক্ষোভ। এখনও বন্ধ বহু পোশাক কারখানা। এর মধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র থেকে এসেছে বড় এক দুঃসংবাদ। নতুন করে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দুইয়ে মিলে নজিরবিহীন চাপে ফেলে দিয়েছে দেশের পোশাক খাতকে।

এরই মধ্যে বর্তমান ব্যয় কাঠামোতে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার নবনির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি পরিশোধ করার সক্ষমতা নেই বলে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় এ শঙ্কার কথা জানান তিনি।

আলোচনা সভায় শিহাব উদদোজা চৌধুরী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও মূলধনী ব্যয় ক্রমাগত বাড়ায় উৎপাদনকারীদের মুনাফার হার কমে গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন জটিলতার কারণে লোকসানে থাকা কারখানাগুলো বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে।

পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার জগতের’ সঙ্গে তুলনা করে বিজিএমইএ’র এই নেতা বলেন, একবার কেউ এই শিল্পে প্রবেশ করলে মৃত্যুর আগে আর বের হতে পারে না।

এ সময় সংকটগ্রস্ত কারখানা মালিকদের আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ দিতে জরুরি নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি।

‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাকশিল্প বর্তমানে রপ্তানি চাহিদা, পণ্যের দরপতন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ—এই চারটি বড় চাপের মুখে রয়েছে।

মুদ্রা বিনিময় হারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলে সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বাড়ে। ওই সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি মজুরির চাপ সামাল দিতে পেরেছিলেন। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশের মতো কমেছে, ফলে রপ্তানিকারকদের সেই মুদ্রা বিনিময়জনিত সুরক্ষা আর নেই।

বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, দেশের পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোতে এই ব্যবসা আর লাভজনক নেই। আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে নিম্নতম মজুরি নতুন করে নির্ধারণের পরও মাঠের আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক শ্রমিক। বৃহস্পতিবারও গাজীপুরের কয়েকটি জায়গায় সড়কে নামার চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল নয়টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একদল পোশাক শ্রমিক মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

বিশৃঙ্খল পরিস্থিতির শঙ্কায় গাজীপুরের নাওজোড়, ভোগড়া বাইপাস এবং কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় নতুন করে ছুটি ঘোষণা করা হয়েছে অনেক কারখানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

এমন পরিস্থিতির মধ্যেই সামনে এলো যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক বৃদ্ধির প্রস্তাব। বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে গত জুলাই মাসে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক দিতে হয়। এর ওপর নতুন শুল্ক আরোপ হলে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে শুল্কের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে ৪০ শতাংশ।

এমনিতেই আগের ২৫ শতাংশ শুল্কসহ নানা কারণে চলতি বছরের শুরুর নয় মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কমেছে। স্বাভাবিকভাবেই শুল্ক আরও বাড়ানোর এই প্রস্তাব বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতকে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অবশ্য বলছেন, মার্কিন শুল্ক আরোপের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ। এ বিষয়ে বাংলাদেশ নেগোশিয়েট বা সমঝোতার প্রচেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের চ্যালেঞ্জ যেখানে

একদিকে মূল্যস্ফীতির সাথে সংগতি রেখে জীবনযাত্রার ব্যয় মেটানো, শ্রমিকদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং শিল্পখাতে স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশের তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি। অন্যদিকে, ট্রম্পের বাণিজ্য নীতিসহ নানা কারণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে পোশাক খাতের বাজার ধরে রাখা এবং নতুন বাজার খোঁজার চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের, অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বা ওটেক্সা এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ।

অবশ্য, সার্বিকভাবেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৬ দশমিক ১৪ শতাংশ কমে, ৫৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে নেমেছে।

পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে ট্রাম্পের ট্যারিফের সরাসরি সম্পর্ক না থাকলেও একদিকে বাড়তি ট্যারিফের কারণে রপ্তানি অনিশ্চয়তা, অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন— এই দুটি বিষয় করুণভাবে প্রভাবিত করছে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম বলছেন, ট্রাম্পের ট্যারিফ গোটা বিশ্বকেই একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে দেশের অভ্যন্তরে যে প্রক্ষাপট তৈরি হয়েছে তাতে রপ্তানির বাজার হারানোর শঙ্কা বাড়ছে বাংলাদেশের জন্য। দুইটা বিষয় একসঙ্গে দেখলে যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো আলটিমেটলি আমাদের গার্মেন্টস সেক্টরটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জ্বালানির মূল্য বৃদ্ধি ও বাড়তি ট্যারিফের কারণে খরচ বাড়ছে আর শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে, বাংলাদেশে তৈরি পোশাক খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে এবং বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকলে অনেক দেশের পোশাক আমদানিকারকরা বিকল্প উৎস খুঁজে নিতে পারেন বলেই মনে করেন পোশাক কারখানা মালিকদের অনেকে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
এক দফা দাম কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহন করার সক্ষমতা নেই: বিজিএমইএ সহ-সভাপতি
বর্তমান ব্যয় কাঠামোতে দেশের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার নবনির্ধারিত ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি পরিশোধ করার সক্ষমতা নেই বলে সতর্ক করেছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সহ-সভাপতি মো. শিহাব উদদোজা চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সংস্কারমুখী নাগরিক মঞ্চ ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় এ শঙ্কার কথা জানান তিনি। আলোচনা সভায় শিহাব উদদোজা চৌধুরী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি ও মূলধনী ব্যয় ক্রমাগত বাড়ায় উৎপাদনকারীদের মুনাফার হার কমে গেছে। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন জটিলতার কারণে লোকসানে থাকা কারখানাগুলো বন্ধ করাও কঠিন হয়ে পড়েছে। পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকার জগতের’ সঙ্গে তুলনা করে বিজিএমইএ-র এই নেতা বলেন, একবার কেউ এই শিল্পে প্রবেশ করলে মৃত্যুর আগে আর বের হতে পারে না।  এ সময় সংকটগ্রস্ত কারখানা মালিকদের আইনি ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা গুটিয়ে নেওয়ার সুযোগ দিতে জরুরি নীতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। বহুমুখী চাপে পোশাক খাত অনুষ্ঠানে ‘ভয়েস ফর রিফর্ম’-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, পোশাকশিল্প বর্তমানে রপ্তানি চাহিদা, পণ্যের দরপতন, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং শ্রমিকদের জীবনযাত্রার খরচ—এই চারটি বড় চাপের মুখে রয়েছে। মুদ্রা বিনিময় হারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ২০২৩ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলে সব গ্রেড মিলিয়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ মজুরি বাড়ে। ওই সময় ডলারের বিনিময় হার ১০২ টাকা থেকে বেড়ে প্রায় ১১৮ টাকা হওয়ায় রপ্তানিকারকরা বাড়তি মজুরির চাপ সামাল দিতে পেরেছিলেন। তবে গত ১২ মাসে ডলারের বিপরীতে টাকার মান মাত্র ১ দশমিক ৭ শতাংশের মতো কমেছে, ফলে রপ্তানিকারকদের সেই মুদ্রা বিনিময়জনিত সুরক্ষা আর নেই। কারখানা বন্ধ ও বেকারত্বের শঙ্কা আলোচনা সভায় বিজিএমইএ-র সাবেক সভাপতি রুবানা হক বলেন, পোশাক শিল্প তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমান ব্যয় কাঠামোতে এই ব্যবসা আর লাভজনক নেই।  আগামী দিনগুলোতে বহু ছোট ও মাঝারি আকারের কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে দেশে বেকারত্ব আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদ, উৎপাদক এবং শ্রম অধিকার কর্মীরা একমত হন যে, মজুরি সংকটকে কেবল মালিক ও শ্রমিকের মধ্যকার বিরোধ হিসেবে দেখলে চলবে না। টেকসই সমাধানের জন্য শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি বৈশ্বিক রপ্তানি চাহিদা, পণ্যের ন্যায্যমূল্য, উৎপাদন খরচ এবং মুদ্রা বিনিময় হারের বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আরটিভি/এসআর  
বেশিরভাগ গার্মেন্টস কারখানার ন্যূনতম ১৭,০০০ টাকা মজুরি বহন করার সক্ষমতা নেই: বিজিএমইএ সহ-সভাপতি
খোলা বাজারে আরও বাড়ল ডলারের দাম
ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রতি ডলারের বিনিময় মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। বর্তমানে ডলার বিক্রি হচ্ছে ১৩০টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে।  রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০ পয়সার নিচে কোথাও নগদ ডলার মিলছে না। গত মঙ্গলবার ছিল ১৩০ টাকার নিচে।  দুই সপ্তাহ আগেও খোলা বাজারে প্রতি ডলার ১২৮ টাকার আশপাশে কেনাবেচা হয়েছিল। খোলাবাজারের পাশাপাশি বেড়েছে ব্যাংকেও বেড়েছে ডলারের দর। ব্যাংকগুলো এখন ১২৫ থেকে ১২৬ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্সের ডলার কিনছে। আর আমদানিতে ডলার বিক্রি করছে ১২৫টাকা ৩০ পয়সা পর্যন্ত দরে। সংশ্লিষ্টরা জানান, জ্বালানি আমদানিতে খরচ অনেক বেড়েছে। বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি না থাকায় বাজারে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদেশগামী যাত্রীদের যাতায়াত কমে যাওয়ায় নগদ ডলারের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা জানান, ব্যাংকগুলোতে গিয়ে আশানুরুপ নগদ ডলার না পাওয়ায় গ্রাহকরা খোলা বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে।   আরটিভি/এসআর          
খোলা বাজারে আরও বাড়ল ডলারের দাম
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ এসিআইয়ের কামরুল হাসান
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেয়া হয়। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুল হাসান বলেন, এ অর্জন আমার একার নয়; বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। আমি এসিআইয়ের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার ও বিচারকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আড়াই দশকের বেশি সময়ের কর্মজীবনে দেশের দ্রুতগতির ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কামরুল হাসান। ১৯৯৯ সালে গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দিয়ে ব্র্যান্ড মার্কেটিংয়ে কর্মজীবন শুরু করেন তিনি।  প্রতিষ্ঠানটিতে থাকাকালে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার সম্প্রসারণে কাজ করছেন। এসিআইয়ের বিভিন্ন ব্যবসায়িক পোর্টফোলিওতে বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর তিনি প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) হন। বর্তমানে তিনি নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন। এসিআই পিওর সল্টের মাধ্যমে দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ বাজারজাত এবং এ পণ্যকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্যের বাজার সম্প্রসারণেও অবদান রেখেছেন তিনি। আরটিভি/এসআর  
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ এসিআইয়ের কামরুল হাসান
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা আরও সম্প্রসারণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে ইফাদ মোটরসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই চুক্তির ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল ঋণ কর্মসূচিতে যুক্ত হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা পছন্দের মোটরসাইকেল কেনার জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। মাত্র ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে এই ঋণ পরিশোধের সুযোগ থাকবে। ব্যাংকের প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমেই এই অর্থায়ন সুবিধা পাওয়া যাবে। পুলিশ সদস্যদের দৈনন্দিন যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজনে তাঁদের আর্থিক সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
আরও পড়ুন
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ হয়ে পড়ছে ইসরায়েল: ট্রাম্পের বিশেষ দূত
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প