১৫০ সিসির নতুন বাইক আনলো ইয়ামাহা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ , ১২:০১ পিএম


১৫০ সিসির নতুন বাইক আনলো ইয়ামাহা

ইয়ামাহা’র নতুন দুইটি মডেলের অত্যাধুনিক ও স্টাইলিশ্ মোটরসাইকেল বাজারে এনেছে এসিআই মটরস্। রোববার রাজধানীর হোটেল লা-মেরিডিয়ানে অনুষ্ঠিত হয় এই দুই নতুন মডেলের গ্র্যান্ড লঞ্চিং।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন দুইটি মডেল হচ্ছে FZS FI -V3 ও FZ- V3|। ১৫০ সিসি  ইঞ্জিন পাওয়ারের দুটি মডেলেই আছে অত্যাধুনিক এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS); যা বাংলাদেশের রাইডিং কন্ডিশনের জন্য খুবই প্রয়োজনীয়।

(ABS) হচ্ছে একটি সেন্সর বেইস্ড ব্রেকিং সিস্টেম, যা বাইকের গতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করে এবং চাকা লক হয়ে যাওয়া, স্কিড করা নিয়ন্ত্রণ করে, যা রাইডারকে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।

এছাড়া এর এলইডি হেডলাইট এবং মাস্ক্যুলার বডি দুটি মডেলকেই এনে দিয়েছে আকর্ষণীয় লুক। ১৫০ সিসি সেগমেন্টে ‘‘লর্ড অব দ্যা স্ট্রিট’ খ্যাত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়  FZS সিরিজের থার্ড ভার্শন এই মডেল দুটি।

এর মধ্যে একটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৫ হাজার টাকা এবং আরেকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯০ হাজার টাকা।

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো সকলের সামনে নিয়ে আসা হয় এই বাইক দুটি। উদ্বোধনের আগেই বিপুল জনপ্রিয়তা পাওয়া  বাইক দুটির যথাক্রমে ৩টি ও ২টি কালার বাজারে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতোফুমি সিতারা, চেয়ারম্যান, ইয়ামাহা মোটর গ্রুপ, ইন্ডিয়া; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এফ এইচ আনসারী, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই মটরস্।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর, এসিআই মটরস্ এবং এসিআই মটরস্ ও  ইয়ামাহা মোটর জাপান এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission