ইয়ামাহা এমটি ফিফটিন এর প্রথম ডেলিভারি সেলিব্রেশন

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৫ জুলাই ২০১৯ , ০১:১৭ পিএম


এসিআই মটরস্
ইয়ামা বাইক

এসিআই মটরস্ স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেড এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ইয়ামাহার একমাত্র টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। বর্তমানে দেশব্যাপী রয়েছে শক্তিশালী ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক।

বিজ্ঞাপন

এসিআই মটরস্ বাজারে নিয়ে এসেছে ইয়ামাহা’র নতুন মডেলের নেকেড বাইক এমটি ফিফটিন যা মাষ্টার অফ টর্ক নামে পরিচিত। ১৫৫ সিসির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি’এর ইঞ্জিন যা এমটি ফিফটিন বাইকটিকে করে তুলেছে আরও পাওয়ারফুল। এর নেকেড লুক, সিঙ্গেল কার্ভড সিট, আপরাইট সিটিং পজিশন এবং পাওয়ারফুল টর্ক এসেই সাড়া ফেলেছে তরুন বাইকারদের মধ্যে।

এছাড়াও এর হেডলাইট এর বোল্ড এবং রোবোটিক লুক এই বাইকটিকে করে তুলেছে আরও স্টাইলিশ। এসিআই মটরস্ বর্তমানে এমটি ফিফটিন এর দুটি কালারই বাজারজাত করছে, ডার্ক ম্যাট ব্লু এবং মেটালিক ব্ল্যাক।

বিজ্ঞাপন

গত ১৩ জুলাই ২০১৯ এসিআই মটরস এর অন্যতম থ্রিএস ডিলার পয়েন্ট- ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর’ এবং ফ্ল্যাগশিপ সেন্টার ‘ইয়ামাহা থ্রিএস সেন্টারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এমটি ফিফটিন এর ডেলিভারি সেলিব্রেট করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শামিম আহমেদ, জেনারেল ম্যানেজার (সেলস), এসিআই মটরস্ এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission