ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

২০২২ সালে যেসব দিনে বন্ধ থাকবে ব্যাংক 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩৬ পিএম
ফাইল ছবি

২০২২ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে ২৪ দিন। এর মধ্যে শুক্র ও শনিবার রয়েছে আট দিন এবং ব্যাংক হলিডে দুই দিন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আসন্ন বছরটিতে ব্যাংক বন্ধ থাকার তারিখ প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে বলছে, আগামী বছরের ১ জুলাই (শুক্রবার) ও ৩১ ডিসেম্বর (শনিবার) ব্যাংক হলিডে পালন করা হবে। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি (সোমবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ১৯ মার্চ (শনিবার) পবিত্র শবেবরাত উপলক্ষে ছুটি থাকবে। ২৬ মার্চ (শনিবার) স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল (শুক্রবার) জুমাতুল বিদা, ২৯ এপ্রিল (শুক্রবার) শবেকদর, ১ মে (রবিবার) মে দিবসের ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে, ৩ মে ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) পবিত্র ঈদুল ফিতরের ছুটি। আর পবিত্র ঈদুল আজহা ৯ জুলাই, ১০ জুলাই ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। তার আগে ১৫ মে (রবিবার) বৌদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)।

২০২২ সালের ৯ আগস্ট (মঙ্গলবার) পবিত্র আশুরা, ১৫ আগস্ট (সোমবার) জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট (বৃহস্পতিবার) জন্মাষ্টমী, ৫ অক্টোবর (বুধবার) সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা (বিজয়া দশমী), ৯ অক্টোবর (রোববার) ঈদে মিলাদুন্নবি (সা.), ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (রোববার) বড়দিন (যীশুখ্রিস্টের জন্মদিন)। এসব দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদনের পর ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এনএইচ/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিনেই পাল্টে গেল বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত
করোনাভাইরাস মহামারিতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া হয়। সেই বিশেষ সুবিধা দুই দিন আগে বাতিল করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু আজকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যবসায়ীদের আগের মতোই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে গিয়ে আলোচনা করেন ব্যবসায়ী নেতারা। আলোচনা শেষে ছোট ব্যবসায়ীদের মতোই বড় ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ, মোট ঋণের ১৫ শতাংশ ফেরত দিলে খেলাপি হওয়া থেকে রেহাই পাবেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘২৫ শতাংশ পরিশোধ করে ঋণ নিয়মিত করার যে সুবিধা ছিল, সেটা ১৫ শতাংশ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে অনেকে এ সুবিধা নিয়ে ঋণ নিয়মিতকরণ করেছে।’ এর আগে বুধবার ( ২৯ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওইু সার্কুলারে বলা হয়েছে, ‘ঋণ বা বিনিয়োগ পরিশোধের ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে প্রদেয় কিস্তিগুলোর ন্যূনতম ২৫ শতাংশ পরিশোধ করা হলে এ সময়ে ঋণ বা বিনিয়োগগুলো বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে কোভিড-১৯ মহামারিকালীন সিএমএসএমই খাতের ঋণ বা বিনিয়োগগ্রহীতারা অধিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং এই খাতে কর্মরত কর্মবল বহাল রাখার লক্ষ্যে সিএমএসএমই খাতে বিতরণকৃত ঋণ বা বিনিয়োগের বিপরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় অর্থের ২৫ শতাংশের পরিবর্তে ন্যূনতম ১৫ শতাংশ চলতি ডিসেম্বর মাসের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে উক্ত সময়ে ঋণ বা বিনিয়োগ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হলো।’  এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ-সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ পরিশোধ করলেও খেলাপি হবে না— এই সুবিধা কেবল সিএমএসএমই খাত, অর্থাৎ ছোট উদ্যোক্তারাই পাবেন। এফএ/টিআই
দুই দিনেই পাল্টে গেল বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
করোনার কারণে ব্যাংকের ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল সেটির মেয়াদ বাড়াচ্ছে না বাংলাদশ ব্যাংক। এর আগে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপি না থাকার সুয়োগ ছিল। এই বিশেষ সুবিধার মেয়াদ আর বাড়ছে না। এখন ডিসেম্বরের মধ্যেই ঋণ পরিশোধ করতে হবে ব্যবসায়ীদের। এই সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে গ্রাহক খেলাপিতে পরিণত হবেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলেও বাংলাদেশ ব্যাংক সেদিকে নজর দেয়নি।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর ফজলে কবির। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। সম্প্রতি ব্যাংকের ঋণ শ্রেণিকরণ সুবিধা আরও ছয় মাস অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এফএ/এসকে
ঋণ পরিশোধে বিশেষ সুবিধা বাদ
‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের শ্রেষ্ঠত্বের পেছনে রয়েছে সবার পরিশ্রম’  
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেছেন, দেশের ৭৯টি বীমা কোম্পানির মধ্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে।  দক্ষিণ এশিয়ার মধ্যে ৮টি দেশ নিয়ে গঠিত জুড়ি বোর্ডের বিচার বিশ্লেষণে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে সেরা ঘোষণা করা হয়।  সোমবার (২৭ ডিসেম্বর) কুমিল্লার বার্ড মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দক্ষিণ এশিয়ার সেরা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন কুমিল্লা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্থাপন আইন ও কমপ্লায়েন্স বিভাগের ইভিপি একচ্যুয়ারিয়াল এনামুল হক, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট খোরশেদ আলম, হেলাল আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান।  আলোচনা শেষে গ্রাহকদের ১ কোটি ৩ হাজার ৭০০ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি। এনএইচ/এসকে
‘ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের শ্রেষ্ঠত্বের পেছনে রয়েছে সবার পরিশ্রম’  
গ্রামে ফেরা মানুষের জন্য ৫০০ কোটি টাকার প্রণোদনা
করোনার মধ্যে শহর ছেড়ে গ্রামে ফিরে আর্থিক সংকটে পড়েছেন অনেকে মানুষ। এই সংকট নিরসনে ৮টি খাতে গ্রামে ফেরা মানুষের জন্য ৫শ’ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুই এক দিনের মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।  ৮টি খাত হচ্ছে- হালকা প্রকৌশল, মৎস্য ও পশুসম্পদ, স্থানীয় ক্ষুদ্র পুঁজির ব্যবসা, পরিবহন খাতে ছোট আকারের যানবাহন ক্রয়, তথ্য-প্রযুক্তির জন্য সেবাকেন্দ্র (সার্ভিস সেন্টার) স্থাপন, ফল ও শাকসবজি আবাদ, ঘর নির্মাণ এবং কৃষি যন্ত্রপাতি ক্রয় কেনা।  কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুসারে, করোনায় চাকরি হারিয়ে নিন্মবিত্ত ও কম আয়ের বেশিকিছু মানুষ শহর ছেড়ে গ্রামে ফিরেছেন। গ্রামে ফিরে আর্থিক সংকটে কঠিন জীবনযাপন করছেন। এসব মানুষের জন্য স্বল্প সুদে ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করতে যাচ্ছে।   কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে প্রত্যাবর্তনকারীরা উল্লিখিত প্রকল্প থেকে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন। এছাড়া ঋণদাতারা তহবিল পাবেন শূন্য দশমিক ৫ শতাংশ সুদে। অর্থাৎ ঋণ বিতরণের ক্ষেত্রে তারা ৫ দশমিক ৫ শতাংশ সুদ নিজেদের আয়খাতে নিয়ে যেতে পারবেন।  যারা ১ থেকে ২ লাখ টাকা ঋণ নেবেন, তাদের ৩ মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাসের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হবে। আর ২ থেকে ৫ লাখ টাকার মধ্যে হলে ৬ মাসের গ্রেস পিরিয়ডসহ পরিশোধের মেয়াদ ২ বছর হবে।  পুনঃঅর্থায়নের এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩০ অক্টোবর। এ ক্ষেত্রে ঋণগ্রহীতাদের জামানত লাগবে না।  এই প্রকল্পে অংশ নিতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কোনো ধরনের অংশগ্রহণমূলক চুক্তি করতে হবে না।  এফএ
গ্রামে ফেরা মানুষের জন্য ৫০০ কোটি টাকার প্রণোদনা
৩ বিশেষায়িত ব্যাংকে নতুন এমডি
রাষ্ট্রীয় মালিকানাধীন তিন বিশেষায়িত ব্যাংক- বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।  রোববার (১৯ ডিসেম্বর) তাদের নিয়োগের বিষ‌য়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রজ্ঞাপন তথ্যমতে, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. ইসমাঈল হোসেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আব্দুল মান্নান। তিনি এখন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।  এছাড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে শিরীন আখতারকে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।   এনএইচ 
৩ বিশেষায়িত ব্যাংকে নতুন এমডি
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ
দুই দিনেই পাল্টে গেল বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত
কমার্স ব্যাংকের ৭০ কোটি টাকা আত্মসাতে ৬ জনের বিরুদ্ধে মামলা
যেভাবে ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন হাত বদল