ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, কারিগরি সমস্যার সমাধান হয়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে আরটিজিএস লেনদেন।

এর আগে, সিবিএসে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস লেনদেন। ওই সময় সমস্যা সমাধানে কাজ চলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

আরটিজিএস এমন একটি পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করা যায়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। ফলে অর্থ স্থানান্তরের জন্য অতিরিক্ত অপেক্ষা করতে হয় না।

বাংলাদেশে আরটিজিএসের মাধ্যমে স্থানীয় মুদ্রায় আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর করা হয়। এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন পরিমাণ এক লাখ টাকা। ২০১৫ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশে আরটিজিএস সেবা চালু করে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। এ সমস্যা সমাধানে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৯৫৮ দশমিক ২২ মিলিয়ন বা ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
রমজানে নিত্যপণ্য আমদানিতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় ১১টি পণ্য আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।
রমজানে নিত্যপণ্য আমদানিতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
আরও পড়ুন
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৯৫ বিলিয়ন ডলার