ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম
রমজান এলেই অস্থির ওঠে দেশের নিত্যপণ্যের বাজার। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নির্ধারিত পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের হার ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার নগদ মার্জিন ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা যাবে।

এছাড়া, অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০ ভাগ সুপারি উৎপাদিত হয়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। 
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই সাম্প্রতিক সময়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালি অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তথ্যসূত্র: আল জাজিরা আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন
শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্প অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। 
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানোর ঘোষণা দেয়।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
রমজানে নিত্যপণ্য আমদানিতে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা