ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ব্যাবে’র সভায় মোরশেদ আলম এমপিকে ফুলেল শুভেচ্ছা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১০:৫৫ পিএম

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ ব্যাংকস্’- ব্যাবে’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর শুলশানে সংগঠনের কার্যালয়ে সভা হয়।

সভা শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোরশেদ আলম এমপি আবারও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যাবে’র চেয়ারম্যানসহ নির্বাহী কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুক্র ও শনিবার খোলা থাকবে রাজধানীর সব ব্যাংক
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের জমানতের টাকা জমা দেয়ার সুবিধার্থে এ নির্দেশনা দেয়া হয়েছে। ইসির উপসচিব (নির্বাচন পরিচলনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে আজ বৃহস্পতিবার এ নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচির আলোকে আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হিসেবে নির্ধারিত রয়েছে। মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে ২৭ ও ২৮ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) ঢাকা মহানগরস্থ সব ব্যাংক খোলা রাখার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। ইসির কর্মকর্তারা আরও জানান, মনোনয়নপত্রের সঙ্গে ভোটার তালিকার সিডি সংগ্রহ বাধ্যতামূলক। ভোটার সিডি কেনার টাকা ব্যাংকে জমা দেয়ার নিয়ম রয়েছে। শুক্র ও শনিবার যাতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বিঘ্ন না ঘটে সেজন্য ব্যাংকগুলোকে খোলা রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২ জানুয়ারি রিটার্নিং অফিসাররা এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে। পি
শুক্র ও শনিবার খোলা থাকবে রাজধানীর সব ব্যাংক
অর্থনীতিতে বড় অবদান রাখছে মার্কেন্টাইল ব্যাংক: মোরশেদ আলম (ভিডিও)
প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখে চলেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এ কথা বললেন ব্যাংকের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। মঙ্গলবার বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা অডিটরিয়ামে মার্কেন্টাইল ব্যাংকের ১৪৬তম সেনবাগ বাজার শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোরশেদ আলম আরও বলেন, দীর্ঘ এ পথ চলায় মার্কেন্টাইল ব্যাংক দেশের ব্যাবসায়ীদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি শীর্ষ চতুর্থ স্থানে তার অবস্থান ধরে রেখেছে। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ চেয়ারম্যান মো. ইয়াসির উদ্দিন চৌধুরী, পরিচালক এএসএম ফিরোজ আলম ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পি
অর্থনীতিতে বড় অবদান রাখছে মার্কেন্টাইল ব্যাংক: মোরশেদ আলম (ভিডিও)
বেতন কমানোর সিদ্ধান্তে বেসিক ব্যাংকে বিক্ষোভ
টানা লোকসানে থাকা বিশেষায়িত বেসিক ব্যাংকের কর্মকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ব্যয় সমন্বয়ের জন্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর সাথে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো জারি করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন ব্যাংকের কর্মকর্তারা। রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনে সোমবার বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের ফটকে কর্মকর্তারা এ বিক্ষোভ করেন। ব্যাংক সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংক কর্তৃপক্ষ রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ২২ ডিসেম্বর বিকেলে প্রজ্ঞাপন জারি করে। যা ওইদিন থেকেই কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, বেসিক ব্যাংকে গত ৭ বছর ক্রমাগত লোকসান হওয়ায় বিদ্যমান অতিরিক্ত বেতন-ভাতা ব্যাংকের পক্ষে বহন করা অসম্ভব। তাই ব্যাংকের বিদ্যমান বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো। নতুন নির্দেশনার বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা। তারা অবিলম্বে নির্দেশনা বাতিলের দাবি করে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ মিছিল করেন। নাম প্রকাশ না করে বেসিক ব্যাংকের এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্তরভেদে ১০ থেকে ৫০ হাজার টাকা বেতন কমানো হয়েছে। কিন্তু কোনোরকম আগাম বিজ্ঞপ্তি ছাড়াই এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। একাধিক কর্মকর্তা আরটিভি অনলাইনকে জানান, আমরা যখন চাকরি নিয়েছি তখন আমাদের বয়স কম ছিল, সরকারি অন্যান্য চাকরিতে যাওয়ার একটি অবস্থা ছিল। অনেকেরই চাকরির অফার ছিল কিন্তু যাইনি। এখন আমাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা অতিক্রম করেছে। এই অবস্থায় বেতন কমানোর মাধ্যমে আমাদের ওপর অন্যায় করা হচ্ছে। এটি আমরা মানি না। আমাদের ব্যাপারে এমডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, বোর্ডের অদক্ষতা, অযোগ্যতা আর অনিয়ম-দুর্নীতির কারণে কর্মীরা কেন দায়ভার নেবে? আমরা কোনো অন্যায় করিনি। আমাদের বেতন কমানো অযৌক্তিক, অন্যায় ও অমানবিক। এ বিষয়ে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ বলেন, ‘কর্মকর্তারা না বুঝেই আন্দোলন করছেন। আর ব্যাংকের কাজ বাদ দিয়ে তারা আন্দোলনে নামেন কিভাবে? বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী এখন বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। রাষ্টায়ত্ত্ব অন্যান্য ব্যাংকের জন্য যে বেতন কাঠামো সরকার তৈরি করেছে, যে বেতন কাঠামো অনুযায়ী সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের কর্মকর্তারা বেতন পান, সেভাবেই বেসিক ব্যাংকের কর্মকর্তারাও বেতন পাবেন। এছাড়া, আগামী বছর কর্মকর্তাদের ইনক্রিমেন্ট হবে। অনেকের পদোন্নতি হবে। আলাউদ্দিন এ মজিদ আরও বলেন, বেসিক ব্যাংকের আয় থেকে যদি কর্মকর্তাদের বেতন দেওয়া যেতো, তাহলে ভালো হতো। কিন্তু সেটা তো সম্ভব নয়। যখন ব্যাংক লাভ করা শুরু করবে, তখন তাদের বেতন-ভাতাও বাড়বে। উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিষ্ঠানটিতে কর্মরতদের বেতন কমানোর নির্দেশনা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওই সময় তিনি বলেন, ব্যাংকের আয় দিয়েই কর্মকর্তাদের বেতন-ভাতা মেটাতে হবে। গত ১২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে ত্রৈমাসিক সমন্বয় বৈঠকে বেসিক ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। এরপরই গত রোববার ব্যাংক বেসিক ব্যাংক কর্তৃপক্ষ নতুন সার্কুলার জারির মাধ্যমে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের বিদ্যমান বেতন-ভাতা কমানোর পদক্ষেপ নিয়েছে। পি
বেতন কমানোর সিদ্ধান্তে বেসিক ব্যাংকে বিক্ষোভ
চাঁদপুর ও কুমিল্লায় মার্কেন্টাইল ব্যাংকের দুই শাখা উদ্বোধন (ভিডিও)
চাঁদপুরের হাজীগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৪৪ তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কানাডা টাওয়ারে প্রধান অতিথি হিসেবে শাখাটি  উদ্বোধন করেন আলহাজ মোরশেদ আলম এমপি। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, পরিচালক এএসএম ফিরোজ আলম, মোহাম্মদ আব্দুল হান্নান, একেএম সাহিদ রেজা ও এমএ খান বেলালসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুমিল্লার চান্দিনায় মার্কেন্টাইল ব্যাংকের ১৪৩ তম শাখার উদ্বোধন করেন আলহাজ মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এমকে
চাঁদপুর ও কুমিল্লায় মার্কেন্টাইল ব্যাংকের দুই শাখা উদ্বোধন (ভিডিও)
নতুন বছরে সুদের হার এক অঙ্কে আসবে: অর্থমন্ত্রী
সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কৌশল প্রণয়নে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে। আগামী বছর থেকে ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা হবে। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নতুন বছরের শুরুতেই সুদের হার এক অঙ্কে কার্যকর করার চেষ্টা করছি। সে কারণে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন ইস্যু করবে। সে প্রজ্ঞাপনে সবকিছু থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কাজ করতে হবে। অর্থমন্ত্রী বলেন, ২ শতাংশ দিয়ে যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য এক রকম, আবার যারা ভালো তাদের জন্য আলাদা প্রক্রিয়া থাকবে। যারা ঋণখেলাপি, তাদের বলা হতে পারে, তোমরা অর্ধেক টাকা দিয়ে স্বাভাবিক হও। দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ ও আমানতের সুদের হার ৬ শতাংশে রাখতে দীর্ঘ দিন ধরে ব্যবসায়ী মহল থেকে দাবি করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার এবিষয়ে নির্দেশনা দিয়েছেন। এমকে
নতুন বছরে সুদের হার এক অঙ্কে আসবে: অর্থমন্ত্রী
আরও পড়ুন
দেশের উন্নয়নের সঙ্গে ইনস্যুরেন্স সেক্টরও এগিয়ে যাচ্ছে: মোরশেদ আলম (ভিডিও)
দেশের অর্থনীতির জন্য বিমা গুরুত্বপূর্ণ : মোরশেদ আলম (ভিডিও)
দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বীমা শিল্প বড় ভূমিকা রাখছে: মোরশেদ আলম (ভিডিও)
তারকাদের কাজের স্বীকৃতি দিলে তারা আরও এগিয়ে যাবেন: মোরশেদ আলম