চাঁদপুরের হাজীগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৪৪ তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কানাডা টাওয়ারে প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন আলহাজ মোরশেদ আলম এমপি।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন, পরিচালক এএসএম ফিরোজ আলম, মোহাম্মদ আব্দুল হান্নান, একেএম সাহিদ রেজা ও এমএ খান বেলালসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কুমিল্লার চান্দিনায় মার্কেন্টাইল ব্যাংকের ১৪৩ তম শাখার উদ্বোধন করেন আলহাজ মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
এমকে




