ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

দেশের বাজারে নতুন রূপে হান্টার ৩৫০ ও ক্লাসিক ৩৫০ আনল রয়্যাল এনফিল্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
সৌজন্য ছবি

বাংলাদেশে মোটরসাইকেলের পরিসর আরও বিস্তৃত করতে হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাঝারি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন (২৫০–৭৫০ সিসি) মোটরসাইকেল খাতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বাংলাদেশে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেল উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশের বাজারে ব্র্যান্ডটির মোটরসাইকেল মডেলের পরিসর আরও বিস্তৃত হলো। নতুন হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের টাইপ-২ ম্যানুফ্যাকচারার ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে বিক্রি করা হবে।

রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় এই দুটি মোটরসাইকেল মডেলে যুক্ত হয়েছে নতুন ও আকর্ষণীয় রঙের সমাহার। এর ফলে গ্রাহকেরা নিজেদের পছন্দ ও ব্যক্তিত্ব অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও বেশি সুযোগ পাবেন। একই সঙ্গে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্যবাহী ডিজাইন এবং স্বাচ্ছন্দ্যময় রাইডিং অভিজ্ঞতা অক্ষুণ্ণ রাখা হয়েছে।

নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে আটটি আকর্ষণীয় মডেল ও রঙে—রেবেল ব্লু (Rebel Blue), ড্যাপার গ্রে (Dapper Grey), লন্ডন রেড (London Red), টোকিও ব্ল্যাক (Tokyo Black), রিও হোয়াইট (Rio White), গ্রাফাইট গ্রে (Graphite Grey), মুনশট হোয়াইট (Moonshot White) এবং মুম্বাই ইয়েলো (Mumbai Yellow)।

নতুন হান্টার ৩৫০-এ যুক্ত হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি। পাশাপাশি উন্নত সাসপেনশন ও আরামদায়ক সিট মোটরসাইকেলটির ব্যবহারিক সুবিধা আরও বাড়িয়েছে। রয়্যাল এনফিল্ডের স্বতন্ত্র বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ ও গতিশীল পারফরম্যান্সের সমন্বয়ে হান্টার ৩৫০ শহরের ব্যস্ত সড়কে চলাচলের জন্য একটি আদর্শ মোটরসাইকেল।

অন্যদিকে, ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙ ও সিরিজে—ডার্ক সিরিজের গান গ্রে (Gun Grey), হেরিটেজ প্রিমিয়াম সিরিজের মেডালিয়ন ব্রোঞ্জ (Medallion Bronze) এবং ক্রোম সিরিজের এমারেল্ড গ্রিন (Emerald Green)।

রয়্যাল এনফিল্ডের সমৃদ্ধ ঐতিহ্য থেকে অনুপ্রাণিত ক্ল্যাসিক ৩৫০-এর অনন্য নকশা ও চিরায়ত আবেদন নতুন মডেলগুলোতেও অক্ষুণ্ণ রয়েছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচারের সমন্বয়ে মোটরসাইকেলটি হয়ে উঠেছে আরও ব্যবহারবান্ধব। অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো সুবিধা দৈনন্দিন যাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

নতুন মোটরসাইকেল উন্মোচন উপলক্ষে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জনাব তাসকিন আহমেদ বলেন, “বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দুটি মোটরসাইকেলেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্র আবেদন, যা ভিন্ন ভিন্ন ধরনের রাইডারদের পছন্দ ও রুচির প্রতিফলন ঘটায়। নতুন রঙের সংযোজনের ফলে গ্রাহকেরা নিজেদের ব্যক্তিত্ব ও পছন্দ অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও বেশি সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, নতুন এই মডেলগুলো বাংলাদেশের রাইডারদের মধ্যে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।”

হান্টার ৩৫০ রয়্যাল এনফিল্ডের একটি আধুনিক রোডস্টার মোটরসাইকেল, যা মূলত কমপ্যাক্ট ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ এবং নিজস্ব স্টাইল পছন্দ করেন এমন রাইডারদের জন্য তৈরি। এর স্বতন্ত্র নকশা, আরামদায়ক রাইডিং পজিশন এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা শহরের ব্যস্ত সড়কে চলাচলকে আরও সহজ ও উপভোগ্য করে তোলে। একই সঙ্গে মোটরসাইকেলটিতে রয়েছে রয়্যাল এনফিল্ডের নিজস্ব পরিচিতি ও বৈশিষ্ট্য।

নতুন হান্টার ৩৫০-এর আটটি মডেল—রেবেল ব্লু ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট এবং মুম্বাই ইয়েলো। মার্জিত ও অভিজাত রঙ থেকে শুরু করে উজ্জ্বল ও সাহসী রঙের এই বৈচিত্র্য রাইডারদের নিজস্ব রুচি ও ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ করে দেবে।

ক্ল্যাসিক ৩৫০: Stay True. Stay Classic

রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যবাহী রেট্রো ডিজাইনের সঙ্গে আধুনিক প্রকৌশল ও রাইডারদের সুবিধার্থে সংযোজিত ফিচারের সমন্বয়ে তৈরি ক্ল্যাসিক ৩৫০। এর অশ্রুবিন্দু আকৃতির (Teardrop-shaped) ফুয়েল ট্যাংক, স্বতন্ত্র হেডল্যাম্প, নান্দনিক মাডগার্ড এবং আইকনিক রূপ ক্ল্যাসিক ৩৫০-কে সড়কে সহজেই আলাদা করে চেনার সুযোগ করে দেয়।

ক্ল্যাসিক ৩৫০-এর নতুন তিনটি মডেল—গান গ্রে, মেডালিয়ন ব্রোঞ্জ এবং এমারেল্ড গ্রিন। এই নতুন রঙগুলো মোটরসাইকেলটির চিরায়ত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এর নকশায় আধুনিকতার নতুন মাত্রা যোগ করেছে।

নতুন এই মডেলগুলো উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের রাইডারদের জন্য মাঝারি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের বৈচিত্র্যময় সম্ভার নিশ্চিত করার প্রতি রয়্যাল এনফিল্ডের অঙ্গীকার আরও সুদৃঢ় হলো। প্রতিটি মোটরসাইকেল নিজস্ব বৈশিষ্ট্যের মাধ্যমে ব্র্যান্ডটির দীর্ঘদিনের দর্শন ‘পিওর মোটরসাইক্লিং’ বা মোটরসাইকেল চালানোর বিশুদ্ধ আনন্দকে তুলে ধরে।মানচিত্র দেখুন

নতুন হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ এখন সারা দেশে রয়্যাল এনফিল্ডের অনুমোদিত ডিলারশিপগুলোতে পাওয়া যাচ্ছে।

বিস্তারিত তথ্য জানতে আগ্রহী গ্রাহকেরা তাদের নিকটস্থ রয়্যাল এনফিল্ডের অনুমোদিত শোরুমে যোগাযোগ করতে পারবেন।

রয়্যাল এনফিল্ড সম্পর্কে

রয়্যাল এনফিল্ড বিশ্বের প্রাচীনতম মোটরসাইকেল ব্র্যান্ড, যার উৎপাদন কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালু রয়েছে। ১৯০১ সাল থেকে ব্র্যান্ডটি আকর্ষণীয় নকশা ও উন্নত কারিগরি দক্ষতার সমন্বয়ে মোটরসাইকেল তৈরি করে আসছে। যুক্তরাজ্যে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৫৫ সালে ভারতের মাদ্রাজে একটি উৎপাদন কারখানা স্থাপন করে। এর মাধ্যমে ভারতের মাঝারি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন দুই চাকার যানবাহনের বাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়্যাল এনফিল্ড।

রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলো সহজে ব্যবহারযোগ্য, আকর্ষণীয় এবং চালানোর জন্য আনন্দদায়ক। এগুলো রাইডারদের নতুন অভিজ্ঞতা অর্জন ও নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ করে দেয়। ব্র্যান্ডটি এই দর্শনকে ‘পিওর মোটরসাইক্লিং’ নামে অভিহিত করে।

রয়্যাল এনফিল্ডের প্রিমিয়াম মোটরসাইকেলের সম্ভারে রয়েছে বিয়ার ৬৫০, ক্ল্যাসিক ৬৫০, বুলেট ৬৫০, গেরিলা ৪৫০, হান্টার ৩৫০, মিটিওর ৩৫০, সুপার মিটিওর ৬৫০, ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল জিটি ৬৫০, শটগান ৬৫০, হিমালয়ান ৪৫০, স্ক্র্যাম ৪৪০, বুলেট ৩৫০, ক্ল্যাসিক ৩৫০ এবং গোয়ান ক্ল্যাসিক ৩৫০।

সম্প্রতি প্রতিষ্ঠানটি শহুরে চলাচলের জন্য নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড ‘ফ্লাইং ফ্লি’ উন্মোচন করেছে। এই ব্র্যান্ডে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।

রয়্যাল এনফিল্ড স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে রাইডারদের একটি শক্তিশালী ও উৎসাহী কমিউনিটি গড়ে তুলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারতের গোয়ায় আয়োজিত বার্ষিক মোটরসাইকেল উৎসব ‘মোটোভার্স’ (পূর্বনাম রাইডার ম্যানিয়া), যেখানে হাজার হাজার রয়্যাল এনফিল্ডপ্রেমী অংশ নেন। এ ছাড়া ‘হিমালয়ান ওডিসি’ নামে বার্ষিক রাইড আয়োজনের মাধ্যমে রাইডাররা দুর্গম পাহাড়ি পথ ও বিশ্বের উচ্চতম গিরিপথগুলোর কিছু অংশ অতিক্রম করার অভিজ্ঞতা অর্জন করেন।

বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রায় ১,২১২টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ব্র্যান্ডটি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আইশার মোটরস লিমিটেডের একটি বিভাগ হিসেবে পরিচালিত রয়্যাল এনফিল্ডের ভারতে প্রধান শহর ও নগরগুলোতে ২,০৭৪টির বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে।

প্রতিষ্ঠানটির দুটি বিশ্বমানের কারিগরি উন্নয়নকেন্দ্র রয়েছে যুক্তরাজ্যের ব্রান্টিংথর্প এবং ভারতের চেন্নাইয়ে। এ ছাড়া চেন্নাইয়ের কাছে তিরুভোত্তিয়ুর, চেইয়ার, ওরাগাদাম ও ভাল্লাম ভাদাগালে রয়েছে অত্যাধুনিক উৎপাদন কারখানা।

বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ডের সাতটি আধুনিক সিকেডি (CKD) সংযোজন কারখানা রয়েছে। এগুলো বাংলাদেশ, নেপাল, ব্রাজিল (দুটি), থাইল্যান্ড, আর্জেন্টিনা ও কলম্বিয়ায় অবস্থিত।

আরও তথ্যের জন্য যোগাযোগ: [email protected] ও [email protected]

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম 
দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ জ্যেষ্ঠ সদস্যরা। ২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের নিয়ে প্র্যাবের যাত্রা শুরু হয়। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পর এ কমিটি গঠন করা হয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারা কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। প্র্যাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে সংগঠনটির ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। বণিক বার্তা আয়োজিত এ প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশ নেন। আরটিভি/এসআর
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম 
‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে বহুল প্রতীক্ষিত ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর উদ্বোধন
প্রান-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকার্যে দেশের শীর্ষস্থানীয়রা
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভার স্বীকৃতি এবং প্রযুক্তির মাধ্যমে সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত প্রান-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকার্যে অংশ নিয়েছেন দেশের চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত, মার্কেটিং ও সৃজনশীল যোগাযোগশিল্পের বিশিষ্ট পেশাজীবীরা। চূড়ান্ত বিচারকার্য অনুষ্ঠিত হয় দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে।
প্রান-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকার্যে দেশের শীর্ষস্থানীয়রা
জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
জাপানের রাজধানী টোকিওতে হচ্ছে আন্তর্জাতিক সেমিনার ‘ওলিস ২০২৬ অটাম’। এ সেমিনারে অংশ নিয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এ সেমিনারে অংশ নিয়েছেন তিনি। এশিয়ার ১০টি দেশের ২৫ জন প্রতিনিধি অংশ নেন এ সেমিনারে। সেমিনারে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে এস এম নুরুজ্জামান জানান, আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। সেমিনার থেকে বৈশ্বিক বিমাশিল্পের কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন সম্পর্কে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। অর্জিত অভিজ্ঞতা দেশের বীমাশিল্পের উন্নয়নে কাজে লাগাতে চান তিনি। এস এম নুরুজ্জামান বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জানায়, ওলিস কর্তৃপক্ষের সম্পূর্ণ অর্থায়নে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে বিমাশিল্পের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হয়। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে, আন্তর্জাতিক এ সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের বিমাশিল্পের আধুনিকায়নে কাজে লাগবে। এ অভিজ্ঞতা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রমের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় এস এম নুরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আরটিভি/এসআর
জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও
আন্তর্জাতিক মানের ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিতে পপুলার ও কেএনএস কানাডার নতুন সমঝোতা
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি)-এর মধ্যে ফাইব্রোস্ক্যান সেবা পরিচালনা নিয়ে নতুন করে সমঝোতা হয়েছে।
আন্তর্জাতিক মানের ফাইব্রোস্ক্যান সেবা নিশ্চিতে পপুলার ও কেএনএস কানাডার নতুন সমঝোতা