ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সৌজন্য ছবি

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে দেশের ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকেরা পুরনো এসি জমা দিয়ে নতুন এসি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এ অফারের বিস্তারিত জানানো হয়।

ওয়ালটন জানায়, দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে নতুন ইনভার্টার এসি কেনা যাবে। এ ক্ষেত্রে গ্রাহকেরা ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন। অফারটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চালু থাকবে।

এই সুবিধায় গ্রাহকেরা পৌনে এক টন থেকে আড়াই টন ক্ষমতার বিভিন্ন মডেলের ইনভার্টার স্প্লিট এসি এবং দেড় থেকে পাঁচ টন ক্ষমতার ইনভার্টার ক্যাসেট ও সিলিং টাইপ এসি কিনতে পারবেন।

অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার ইতোমধ্যে বন্ধ করেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে এসি উৎপাদন ও বাজারজাত করছে।

তিনি আরও বলেন, ওজোন স্তরের ক্ষতি কমাতে ২০১৯ সাল থেকে পুরনো এসি বদলে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী এসি সরবরাহের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এ কার্যক্রমের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমানো এবং বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

ওয়ালটন বর্তমানে বিভিন্ন ধারণক্ষমতার ইনভার্টার স্প্লিট এসির পাশাপাশি মাঝারি ও বড় স্থাপনার জন্য ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসি উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের এসির কয়েকটি মডেল বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদ পেয়েছে।

এ ছাড়া এসির মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে গ্রাহকদের এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬। 
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী।  কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনী আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হয়ে চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের আয়োজনের প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে—৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬। আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।  সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, এইচবিআরআই-এর মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, স্রেডার সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক। এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। নির্মাণ ও আবাসন খাতের ‘বিল্ড সিরিজে’ লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী ও প্রযুক্তি তুলে ধরছে। পাশাপাশি শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে ৪ নম্বর হলে থাকছে বিশেষ ‘শ্রীলঙ্কা প্যাভিলিয়ন’। অন্যদিকে বিদ্যুৎ, সৌরশক্তি ও লাইটিং প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট প্রযুক্তি নিয়ে অংশ নিয়েছে এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্স ও গ্রামীণ সোলারের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো।  ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে পানি পরিশোধন ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সমাধান। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থী এই প্রদর্শনীতে অংশ নেবেন। এদিকে, প্রদর্শনীর পাশাপাশি ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ, আইএফসির পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ। এই উৎসবে বিশেষায়িত মাস্টারক্লাস, প্যানেল সেশন এবং পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য প্রকল্পগুলোর উপস্থাপনা থাকছে। আরটিভি/এসআর
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নেওয়া সংস্কার এবং ৫৫ কোটি ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নিতে ভূমিকার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইনভেস্ট বাংলাদেশের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনভেস্ট বাংলাদেশ এ তথ্য জানায়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) উদ্যোগে ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের অংশ হিসেবে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোকে দেওয়া হয় এ পুরস্কার। স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর জমা দেওয়া কার্যক্রমের বিবরণ মূল্যায়ন করে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এ বিশেষ স্বীকৃতির জন্য সংস্থা নির্বাচন করে। ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, দেশে বিনিয়োগ সহজ করতে বিভিন্ন সংস্কার এবং এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে ভূমিকা রাখায় এ স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। এত আরও বলা হয়, অত্যাধুনিক ও সম্পূর্ণ বিদ্যুৎচালিত এ টার্মিনাল ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। এ স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এসব সংস্কারে সমর্থন দেওয়ার জন্য সরকারকে, সংস্কারগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য আমাদের অংশীদারদের এবং বিনিয়োগকারীদের আরও ভালো ও দ্রুত সেবা দেওয়ার পরিবেশ গড়ে তুলতে অবদান রাখা ইনভেস্ট বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জন। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সংস্কার প্রণয়নের আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করা হয়। এসব সংস্কারের মধ্যে ছিল আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ এবং বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ডিজিটাল করা ও নির্দিষ্ট সময়সীমার আওতায় আনা। এছাড়া বিদেশ থেকে ঋণ গ্রহণ এবং বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়। অ্যাম্বাসেডর কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হয়। পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করে ইনভেস্ট বাংলাদেশ। এতে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা এবং সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। গত সেপ্টেম্বরে এ কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদনও প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় কয়েকটি সংস্থার একীভূতকরণের মাধ্যমে গঠিত হয় ইনভেস্ট বাংলাদেশ। এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে আসে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। বর্তমানে বিভিন্ন খাত ও দেশ থেকে আসা সম্ভাব্য প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে ইনভেস্ট বাংলাদেশ। এসব প্রস্তাবকে বাস্তব বিনিয়োগ প্রকল্পে রূপ দেওয়া এখন সংস্থাটির অন্যতম অগ্রাধিকার। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংস্থাটি। আরটিভি/এসআর
বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
আরও পড়ুন
ওয়ালটনে এসএসসি পাসেই চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ নানান সুবিধা
একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, এসএসসি পাসেই করা যাবে আবেদন
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা