ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 

বাসস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)।

এ বিষয়ে ইতোমধ্যে বরিশাল সিটি কপোরেশন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। শিঘ্রই বিষয়টি বাস্তবায়ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিশু কিশোরদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠের সংকট রয়েছে বরিশাল নগরীতে। ভালো মানের মাঠ না থাকায় নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে ক্রীড়া প্রেমীরা। বরিশালের উল্লেখযোগ্য ও ঐতিহ্যবাহী মাঠগুলো বেশিরভাগই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

অভিভাবক ও তরুণ সমাজ বলছেন, মাঠের অভাবে বিকশিত হতে পারছেনা তরুণ প্রজন্ম। তবে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা।

ক্ষুদে খেলোয়াড় রাকিব হাসিন জানান, বরিশাল শহরের মধ্যে অন্যতম পরেশ সাগরের মাঠ, বিএম স্কুলের মাঠসহ আরো কিছু মাঠ আছে যা আমরা ছোট সময় দেখেছি, বর্ষার সময়ও ঘাস বড় হওয়ার সুযোগ পেত না। আর এখন মাঠের যে ভঙ্গুর অবস্থা। আগে যেমন পরেশ সাগর মাঠে ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ইভেন্ট হত, এখন সেখানে মেলা বসে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে।

রাকিব আরও জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তদারকিতে মাঠগুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে আশা করছি মাঠের আগের যে প্রাণ সেটা ফিরে আসবে।

খেলোয়াড় শান্ত বলেন, আমাদের ছোট বেলায় এলাকাভিত্তিক ছোট বড়ো খেলার মাঠ থাকায় আমরা খেলার সুযোগ পেতাম। বড় হয়ে দেখছি মাঠের সংকুলান হওয়ায় ধিরে ধিরে খেলাধুলার পরিবেশ শেষ হয়ে যাচ্ছে।

এখন খেলার মাঠ নেই বললেই চলে। যদি এলাকাভিত্তিক মাঠ তৈরি করা হয় তাহলে আমাদের জন্য ভালো খুবই হবে। এ উদ্যোগে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকশিত হবার সুযোগ হবে।

শহিদুল নামে আরেক ক্ষুদে খেলোয়াড় বলেন, এখন সবাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আমার এলাকায় হয় ভালো মাঠ তৈরি হলে আমরা আরো বেশি অনুশিলনের সুযোগ পাবো।

শিশুরা যদি খেলাধুলা করে, তাহলে মন মানসিকতা ভালো থাকবে এবং তারা লেখা-পড়ায় এগিয়ে যাবে।

বরিশাল সিটি কপোরেশন জানিয়েছে, বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে বরিশাল নগরীতে নতুন করে ১৬ টি মাঠ চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যার ব্যয় হবে ৫০ কোটি টাকা। যেখানে সারফেস লেভেলিং, প্রাকৃতিক ঘাস স্থাপন, পেরিফেরাল ড্রেনেজ, এলইডি ফ্লাড লাইট, আধুনিক ওয়াশরুম ও গ্যালারি করার পরিকল্পনা রয়েছে।

চূড়ান্ত হওয়া মাঠগুলোর মধ্যে নগরীর কাউনিয়া বিসিক মাঠ, আলেকান্দার পরেশ সাগর মাঠ, কাউনিয়া হাউজিং মাঠ, আলমগীর ছাত্রাবাস সংলগ্ন মাঠ অন্যতম।

বরিশাল সিটি কপোরেশনের সম্পত্তি শাখা বলছে, প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকার প্রকল্পের ভিতরে ১৬ টি মাঠ করার জন্য একটি নির্দেশনা এসেছে। বিসিসি মাঠের ডিপিপি তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

জানতে চাইলে বরিশাল সিটি কপোরেশনের সম্পত্তি শাখার কর্মকর্তা মো. শাকিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকার প্রকল্পের ভিতরে খেলার মাঠ অন্যতম। এরই আলোকে ক্রীড়া মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী ১৬ টি মাঠ তৈরি করার একটি নির্দেশনা এসেছে। আমরা মাঠের ডিপিপি তৈরি করে ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠিয়েছি। সর্বোচ্চ ৫০ কোটি টাকা বাজেটের মধ্যে তৈরি করার জন্য আদেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা বিশেষভাবে ১৬টি মাঠকে প্রস্তুত করছি। এ মাঠগুলোতে দিনে এবং রাতে খেলার পরিবেশ, লাইটিং ব্যবস্থায় চারদিকে নিরাপত্তা এবং গ্যালারিসহ সব সুযোগ সুবিধা থাকবে।

বরিশাল নগরীতে খেলার মাঠ তৈরি হলে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম।

তিনি বলেন, একটা খেলোয়ার তৈরির পেছনে একটা মাঠের গুরুত্ব অনেক। যত বেশি মাঠ থাকবে, তত বেশি খেলোয়াড় তৈরি হবে। বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে যারা খেলছেন, তাদের মধ্যে অনেকেই বরিশালের।

তারা অনূর্ধ্ব ১৭ খেলা থেকেই উঠে এসেছে। আমরা নগরীর পরের সাগর মাঠকে সুন্দর করেছিলাম, কিন্তু মেলার কারণে সেটি আবার নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী খেলাধুলার ওপরে জোর দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৬টি খেলার মাঠ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের নেগেটিভ চিন্তাভাবনা থেকে সরিয়ে আনতে এবং মোবাইল ও মাদকে আসক্ত প্রজন্মের জন্য খেলার মাঠের কোন বিকল্প নেই।

তিনি বলেন, প্রথম দিকে আমাদের ৩০ টি ওয়ার্ডের পরিকল্পনা ছিল। তবে আমাদের প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত ১৬ টি মাঠ তৈরির। এগুলো ফুডসাল ছোট খেলার মাঠ। বড় খেলার মাঠের ও আমাদের পরিকল্পনা রয়েছে বর্ধিত এলাকাগুলোতে।

প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশাল স্টেডিয়াম এর পাশাপাশি থেকে আমাদেরকে আরো একটি বড় মাঠ দেওয়া হবে। আপাতত ১৬ টি মাঠের প্রজেক্ট আমরা জমা দিয়েছি। এটি দ্রুতই বাস্তবায়িত হবে বলে আশা করছি। আমার জানা মতে ১২ টি সিটি কর্পোরেশনে মাঠ তৈরি হচ্ছে। বরিশালের নদীর তীরবর্তী এলাকায় ভালো জায়গা রয়েছে, যেখানে সুবিধা বঞ্চিত শিশু ও প্রতিবন্ধী শিশুদের জন্য একটি খেলার মাঠ তৈরি করা হবে।

সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক কাপ ফুটবল র্ট্নুামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলার জন্য ৪ হাজার ৫৯৯ টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়ছে। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির জন্য সকলকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও উপজেলা পর্যায়ে উপজেলা স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ২০১ টি উপজেলা স্টেডিয়ামের কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে ৫০৩ টি উপজেলায় আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলা স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানান তিনি।

এ সময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, সরকার দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। যা স্থানীয়ভাবে শিশু কিশোরদের খেলার প্রতি আগ্রহী করে তুলবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটিন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। তাদের আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এ কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশের তারিখ থেকেই নতুন অ্যাডহক কমিটি কার্যকর হবে। আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটির নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (২০২৬ সালের সংশোধনীসহ)-এর ২১ ধারা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত পরিষদের চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠন করা হয়েছে একই আইনের ১৪(৩) ধারা অনুসরণে। কমিটিতে চারজন সহসভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের সিইও প্রকৌশলী মো. আব্দুল হালিম এবং ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম। এ ছাড়া বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়া সংগঠক মো. শহীদুল ইসলাম এবং ক্রীড়া সংগঠক শাহেদ ওয়াহেদ আলী সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, বিচারক ও সংগঠক মাহফুজ হাসান। যুগ্ম সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষ করা হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে। তিনি জাতীয় শিক্ষক, আন্তর্জাতিক রেফারি ও বিচারক এবং ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবেও পরিচিত। কমিটির সদস্যরা হলেন— আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), ক্রীড়া সংগঠক মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, জাতীয় হুইট কুইন কাই প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও বিচারক পারভীন আক্তার, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড়, বিচারক, ক্রীড়াবিদ ও সংগঠক আমিরুল ইসলাম, সাবেক জাতীয় খেলোয়াড় ও শিক্ষক হাসনা হেনা হ্যাপি।আইন নির্দেশিকা দেখুন এ ছাড়া সদস্য হয়েছেন— সাবেক জাতীয় কোচ, আন্তর্জাতিক কালো বেল্টধারী ও দক্ষিণ কোরিয়াসংশ্লিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মো. আরিফ হোসেন, শহীদ সজলের ভাই মো. সেলিম মাহমুদ, কোচ ও ক্রীড়া সংগঠক মো. নাজমুস সাকিব, আন্তর্জাতিক ও জাতীয় পদকপ্রাপ্ত মার্শাল আর্ট খেলোয়াড় এবং আমাস ফাইট স্টুডিওর প্রতিষ্ঠাতা নাদিম মাহমুদ, ক্রীড়া সংগঠক মঞ্জুর হোসেন বাদল, রাশ ও কমব্যাট উশুর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ও বিচারক জুয়েল রক্ষিত। কমিটির অন্য সদস্যরা হলেন বাক্সো মার্শাল আর্টের প্রতিষ্ঠাতা, জাতীয় শিক্ষক, রেফারি, বিচারক ও সংগঠক মো. খাইরুল হাসান, ক্রীড়া সংগঠক মো. আছরার আহমেদ, এমএমএ রেফারি ও বিচারক এবং ইনফ্লুয়েন্সিং কমিউনিকেশনসের অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়ার সঙ্গে যুক্ত আরমানুল করিম আবীর, এমএমএ রেফারি ও বিচারক এবং অল বাংলাদেশ ন্যাশনাল মিক্সড মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের আইন উপদেষ্টা হোসেন অংকুর আন্দালিব এবং ক্রীড়া সংগঠক মো. পলাশ। জাতীয় ক্রীড়া পরিষদ আরও বলেছে, নতুন অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। আরটিভি/এসআর  
মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইশরাক
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমাদের বর্তমান সরকারের যে লক্ষ্য রয়েছে, আমরা খেলাধুলাকে পেশাদারিত্বের জায়গায় নিশ্চিত করতে কাজ শুরু করেছি। নতুন করে খেলাধুলা শুরুর মাধ্যমে আমরা খেলোয়াড়দের বের করে আনছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, বাংলাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সবাই কাজ করছেন। এ ছাড়া আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোকে আমরা আধুনিকায়ন করে খেলার উপযোগী করে দিতে চাই। সেখান থেকে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
টাঙ্গাইলের দেলদুয়ারের বাবুপুরে শিশু-কিশোরদের খেলার মাঠের সংকট দূর করতে গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগে যুক্ত হলো সরকার।
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
আরও পড়ুন
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা
পোশাক কেনার কথা বলে নববধূকে নির্জনে নিয়ে যান ননদের স্বামী ও চাচা শ্বশুর, অতঃপর...
শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায়
‘জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার’