ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’ বুধবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম
বিজিএমইএর লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, টেকনিক্যাল অ্যাপারেল, উদ্ভাবন এবং টেকসই উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প-সংশ্লিষ্টদের সামনে তুলে ধরতে আগামী ২৮ অক্টোবর হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো’ আয়োজন করতে যাচ্ছে এইচএসবিসি বাংলাদেশ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বৈশ্বিক মূল্যশৃঙ্খলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক সোর্সিং কৌশলের পরিবর্তন এবং বৈশ্বিক বাজারের ক্রমপরিবর্তনশীল চাহিদার প্রেক্ষাপটে এ রোডশো বাংলাদেশের পোশাক খাতের সম্প্রসারিত সক্ষমতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা নিয়ে উপস্থাপনা, বৈশ্বিক খুচরা বাজারের সম্ভাবনা ও উদীয়মান সোর্সিং প্রবণতা নিয়ে আলোচনা, প্যানেল আলোচনা এবং পোশাকের প্রদর্শনী থাকবে। এতে উদ্ভাবন ও কারিগরি পোশাকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এতে এইচএসবিসি হংকংয়ের বৈশ্বিক নেটওয়ার্ক ব্যাংকিং বিভাগের প্রধান অলিভার টি. জোনসসহ ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আয়োজন আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প-সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করবে। পাশাপাশি বৈশ্বিক পোশাক সরবরাহ ব্যবস্থার পরিবর্তিত চাহিদা এবং উদীয়মান ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে অর্থবহ আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

আন্তর্জাতিক নেটওয়ার্ক, বৈশ্বিক বাণিজ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশে দীর্ঘ উপস্থিতির মাধ্যমে এইচএসবিসি বিভিন্ন প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ, আন্তঃসীমান্ত বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে সহায়তা করে আসছে। রোডশোটি আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ জোরদার এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে ব্যাংকটির অঙ্গীকারের প্রতিফলন।

বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এ উদ্যোগে শিল্প খাতের অভিজ্ঞতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। এ সহযোগিতা পোশাকের পণ্য ও বাজার বৈচিত্র্য বাড়ানো, প্রতিযোগিতা সক্ষমতা জোরদার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করবেন। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক।
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
পোশাকশিল্প মালিকরা সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন: বিজিএমইএ সভাপতি
কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকরা কাজ করতে পারছেন না। তবে অস্থিরতার মধ্যেও আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন মালিকরা।
পোশাকশিল্প মালিকরা সোমবার নতুন মজুরির লিখিত প্রস্তাব দেবেন: বিজিএমইএ সভাপতি
পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানা ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখা হবে।
পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি
সহিংস পরিস্থিতিতে ১৪৭টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
আরও পড়ুন
পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন