ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে কারখানা বন্ধ’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার কারখানা ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখা হবে

শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে। কারখানার ভেতরে ভীতিকর অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে কর্মীরা হাজিরা দিয়ে বের হয়ে যাচ্ছে। কারখানায় ভাঙচুর করতে বাধ্য করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে।

তিনি বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিক পক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া, সাভার এলাকায় কারখানা বন্ধ রাখতে ঐক্যমতে পৌঁছেছেন শিল্পমালিকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি
সহিংস পরিস্থিতিতে ১৪৭টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতংকে উদ্যোক্তারা 
দেশের ব্যবসা-বাণিজ্যে এমনিতেই চলছে মন্দাভাব।
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতংকে উদ্যোক্তারা 
মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। এই বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র বা হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। নানামুখী বিনিয়োগের ফলে মোংলা বন্দরের পণ্য খালাস ও হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে দ্রুত শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে এবং বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর বিশেষ নজর ও নতুন প্রকল্প সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর বন্দরটি দু’বার পরিদর্শন করেন। সর্বশেষ গত ৫ নভেম্বর তিনি প্রায় ৪,০৬৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে দু’টি নতুন জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে ৩,৫৯২ কোটি ৯০ লাখ টাকা চীন সরকারের এক্সিম ব্যাংক থেকে ঋণ সহায়তা হিসেবে আসবে এবং বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা বাংলাদেশ সরকার বহন করবে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং ক্ষমতা প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ-এ উন্নীত হবে। পশুর চ্যানেলে ড্রেজিং ও উন্নত নৌ-যোগাযোগ বর্তমানে ১,৫৩৮ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে পশুর চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে, যা ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজ শেষ হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজগুলো সরাসরি মোংলা বন্দরের জেটিতে নোঙর করতে পারবে। এছাড়া বন্দরের অপারেশনাল দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে দুটি শক্তিশালী টাগবোট সংগ্রহ করা হয়েছে এবং একটি বয় লেয়িং ভেসেল, সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, মাদার ভেসেল ও হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল সংগ্রহের প্রক্রিয়া চলছে। ভারতীয় ঋণের আওতায় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ করা হয়েছে এবং সামুদ্রিক পরিবেশ রক্ষার্থে বর্জ্য অপসারণ প্রকল্পটিও প্রায় শেষের পথে। উচ্চপর্যায়ের প্রত্যাশা ও সংশ্লিষ্টদের বক্তব্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদ উল ইসলাম, এমপি বলেন, দু’বার প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর থেকেই প্রমাণিত হয় যে বন্দরের প্রতি সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। তাঁর এই সফর দেশি-বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করবে, যা দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত করবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, প্রায় ২ লক্ষ ২৭ হাজার বর্গমিটার আয়তনের কনটেইনার ইয়ার্ড এবং কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণের মাধ্যমে বন্দরের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়া ঢাকার কমলাপুর আইসিডি থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি কনটেইনার ট্রেন চালুর উদ্যোগও নেয়া হয়েছে। ব্যবসায়ী মহলের প্রতিক্রিয়া নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম গত ৬ নভেম্বর মোংলা বন্দর কর্মচারী সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে জানান, সরকার মোংলা বন্দরকে দক্ষিণ অঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে। এর ফলে খুলনা অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বহুলাংশে প্রসারিত হবে। তবে, ব্যবসায়ীরা নতুন জেটি নির্মাণসহ সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানালেও অতীতে পশুর নদের নাব্যতা সংকটের কারণে সৃষ্ট ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, অতীতে বড় জাহাজগুলো সরাসরি জেটিতে ভিড়তে না পেরে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য নামাতে বাধ্য হতো। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে কেবল সমস্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা করা হতো। তিনি উন্নত বিশ্বের নদীবন্দরগুলোর মতো পরিকল্পিত ব্যবস্থাপনা গ্রহণের ওপর জোর দেন। মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, জাহাজ চলাচল হ্রাসের প্রধান তিনটি কারণ হিসেবে নাব্যতা সংকট, কনটেইনার জাহাজ ও গ্যাসবাহী জাহাজ আগমন হ্রাসের কথা উল্লেখ করেন। তিনি জানান, নাব্যতা সংকটের কারণে অতীতের তুলনায় বর্তমানে অর্ধেক কনটেইনার জাহাজও আসছে না, ফলে মোংলা থেকে কনটেইনার পরিবহনের খরচ বৃদ্ধি পেয়েছে এবং সিডিউল বিপর্যয় ঘটছে। রপ্তানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরণে ব্যর্থ হওয়ায় বিদেশি ক্রেতারা অনেক সময় চালান ফিরিয়ে দেন-এই ঝুঁকি এড়াতে অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরের দিকে ঝুঁকছেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। মোংলা পোর্ট কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন জানান, বর্তমান সরকারের তাৎক্ষণিক ড্রেজিংয়ের কারণে এ বছর বন্দর কর্তৃপক্ষ ৪০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। তবে এই সংকট চিরতরে দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চপর্যায়ের তদারকি দলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। সামগ্রিক এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে বলে বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। আরটিভি/এসআর
মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা থামছে না। এতে তৈরি পোশাকশিল্প এখন বড় ধরনের চাপের মুখে। পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধের পথে হাঁটতে পারেন মালিকেরা। এ বিষয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের কর্মসংস্থান ও আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে বিদেশি ক্রয়াদেশ, রপ্তানি আয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের অবস্থান নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। মালিক ও শ্রমিকের মধ্যে চলমান মতপার্থক্য আলোচনার মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, সেটিই এখন বড় প্রশ্ন। ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছেন মালিকরা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র কার্যালয়ে অনুষ্ঠেয় জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থান নিতে পারে। এ ক্ষেত্রে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের পাশাপাশি, মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানিয়েছেন, বৈঠকে উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী ২১০টি কারখানা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবারের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ বিষয়ে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি, কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সভায় সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। মজুরি বোর্ডের সভায় আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না। এদিকে শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়েও কাজে অংশ নেননি। কেউ কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন, আবার কেউ কর্মবিরতি পালন করেছেন। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এরই মধ্যে সাভার ও আশুলিয়ার সাতটি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অরুণিমা গ্রুপের তিনটি, নিউএজ গ্রুপের তিনটি এবং জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের একটি কারখানা রয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় কী বলা আছে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে পারেন। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। অর্থাৎ ধারাটি কার্যকর হলে কাজ না থাকলে মজুরিও থাকবে না। এ কারণেই শ্রমিকদের জীবিকার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আন্দোলনের পটভূমি: ৩০ হাজার টাকার দাবি কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাঁদের মূল দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। আন্দোলনের সময় কিছু কারখানায় ভাঙচুর হয়েছে, সড়ক অবরোধ হয়েছে এবং উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকদের এই দাবি নতুন কিছু নয়। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়। সে বছর এপ্রিলে মজুরি বোর্ড গঠন হয়েছিল এবং সাত মাস আলোচনার পর খসড়া চূড়ান্ত হয়। বর্তমান দাবি ওই মজুরির প্রায় ২ দশমিক ৪ গুণ। এখন পর্যন্ত যা ঘটেছে আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। বোর্ডে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা আছেন। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ৪ নভেম্বর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে প্রথম সভা হয়। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন যে ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো ঠিক করা হবে এবং শ্রমিকেরা তা জানুয়ারি থেকে পাবেন। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। প্রস্তাবের মূল দিকগুলো হলো: সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা। গ্রেডভিত্তিক প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার ও চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা। সভার আগে পোশাকখাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের পাঁচটি জোট চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয়। সেখানে ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। তাদের যুক্তি ছিল, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা বিবেচনায় নতুন কাঠামো জরুরি। মালিকপক্ষ ওই সভায় কোনো প্রস্তাব দেয়নি। বিশৃঙ্খল পরিস্থিতির কারণ দেখিয়ে তারা সময় চেয়েছে। বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দিতে বলেছে। চেয়ারম্যান জানিয়েছেন, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো চূড়ান্ত করা হবে। আরটিভি/টিআর
কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
আরও পড়ুন
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি
পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন
ভারতে ১২৪, পাকিস্তানে ১৩৫, বাংলাদেশে কেন ২৪২ ডলার— মজুরির এই ব্যবধান কতটা ঝুঁকির?
ন্যুনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভার তারিখ নির্ধারণ