
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা ও রুপা।
সর্বশেষ শুক্রবার (৯ অক্টোবর) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এর আগে এই মানের সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো অলংকার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
আরটিভি/এসকে



