ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা তিনদিন কমলো সোনার দাম। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্যের দিকে তাকিয়ে রয়েছেন। এই তথ্যের ওপর নির্ভর করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত।

বুধবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১৪০ ডলার ৩৩ সেন্টে নেমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের সোনার ফিউচার মূল্য কমেছে ০ দশমিক ৩ শতাংশ। এর ফলে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ১৬২ ডলার ৮০ সেন্টে।

এবার প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১৪০ ডলার ৩৩ সেন্ট হলে এবং ডলারের দর ১২৩ টাকা ধরে হিসাব করলে, স্পট মার্কেটে প্রতি ভরি খাঁটি বা ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯১ হাজার টাকা প্রায়। আর যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের ফিউচার মূল্যে সোনার ভরি ১ লাখ ৯২ হাজার টাকা প্রায়।

মনে রাখতে হবে, এটি আন্তর্জাতিক বাজারদর ও ডলারের আনুমানিক বিনিময়মূল্য ধরে করা হিসাব। বাংলাদেশের বাজারে ভরিপ্রতি সোনার প্রকৃত দাম নির্ধারণে ক্যারেট, আমদানি ব্যয়, মজুরি ও অন্যান্য খরচ যুক্ত হয়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের আগে অনেক বিনিয়োগকারী বড় ধরনের লেনদেন থেকে বিরত রয়েছেন।

Forex.com-এর বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের তথ্য প্রকাশের অপেক্ষায় অনেক ব্যবসায়ী আপাতত সতর্ক অবস্থানে রয়েছেন।

তার মতে, এই তথ্য প্রকাশের পর ডলারের দামে পরিবর্তন আসতে পারে। এর প্রভাব পড়তে পারে সোনাসহ ডলারের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সম্পদের বাজারে।

বুধবার যুক্তরাষ্ট্রের সিপিআইয়ের তথ্য প্রকাশের কথা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ও খুচরা বিক্রির তথ্য। এসব তথ্য থেকে দেশটির মূল্যস্ফীতির গতিপ্রকৃতি এবং অর্থনীতির অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

তেলের দাম বাড়ায় সোনার বাজারে চাপ
বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার খবরের পর তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন কৌশলে তেলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়লে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এতে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা দেখা দেয়।

সোনার বাজারেও এর প্রভাব পড়তে পারে। কারণ, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা থাকে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। সুদের হার বেশি থাকলে সুদ পাওয়া যায় না—এমন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যেতে পারে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
‘যশোরের যশ, খেজুরের রস’—শত বছরের এই চেনা প্রবাদটি কেবল লোকসংস্কৃতির অংশই নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। 
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ যে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে বাংলাদেশ, তার প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত ২ প্রস্তাবের নীতিগত অনুমোদন 
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও ক্রয় সংক্রান্ত প্রস্তাব দুটি উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 
এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত ২ প্রস্তাবের নীতিগত অনুমোদন 
এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এলজিপির দাম নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
আরও পড়ুন
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’
দেশের বাজারে কমল সোনার দাম