ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ইষ্ট বেকার পন্য বাজারজাতকরণে কোনো নিষেধাজ্ঞা নেই

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

বিএসটিআই বলছে, ইস্ট বেকারের ব্রেডের নমুনা পরীক্ষা করে তারা সকল উপাদানের পরিমাণ ‘নির্ধারিত মানের মধ্যেই’ পেয়েছে। আদালতের নির্দেশে ইস্ট বেকারের কয়েকটি খাদ্যপণ্যের বিপণন বন্ধ রাখার যে নির্দেশনা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিয়েছিল, শর্তসাপেক্ষে তা তুলে নেওয়া হয়েছে।

প্রিজারভেটিভসহ অন্যান্য উপাদানের মাত্রা অনুমোদিত সীমার মধ্যে রাখার পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে ইস্ট বেকারের পণ্য বিপণনে এখন কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকার জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

ইস্ট বেকার বলছে, তাদের ব্রেডের মান এবং তাতে প্রিজারভেটিভের ব্যবহার নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা তৈরি হওয়ায় ভোক্তাদের সামনে ‘সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য’ তুলে ধরতে বিভিন্ন স্বীকৃত ল্যাবরেটরিতে পণ্যের নমুনা পরীক্ষা করিয়েছে তারা।

রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের পরিচালক (সিএম) আলাউদ্দিন হোসেন বলেছেন, তাদের ল্যাবেও ইস্ট বেকারের ব্রেডের নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে সকল উপাদানের পরিমাণ ‘নির্ধারিত মানের মধ্যেই’ রয়েছে।

‘মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ’ থাকার অভিযোগে গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইস্ট বেকারের দুই কোম্পানির নির্দিষ্ট ব্যাচের দুটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের পাশাপাশি বিপণন বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

পণ্য দুটি হল ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ ও ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর কয়েকটি ল্যাবে এসব পণ্যের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেয় ইস্ট বেকার। পরে সেই পরীক্ষার ফলাফল যুক্ত করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করে।

বিএসটিআইয়ের পরিচালক (সিএম) আলাউদ্দিন হোসেন বলেন, আমরা ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এই ব্রেড পণ্যের স্যাম্পল নিই। স্যাম্পল নিয়ে আমরা আমাদের যে মান আছে, মান দিয়ে সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করি।

ল্যাবরেটরিতে পরীক্ষা করে, যে প্যারামিটার নিয়ে কথাবার্তা হচ্ছিল, ক্যালসিয়াম প্রোপায়োনেট প্রিজারভেটিভ, আমরা সেটার মাত্রা পরীক্ষা করি। এবং মাত্রা পরীক্ষা করে সবগুলোতেই যে নির্ধারিত মাত্রা স্ট্যান্ডার্ডে আছে, স্বীকৃত মাত্রা আছে বা নিরাপদ মাত্রা আছে তার মধ্যে পাই।

তিনি বলেন, আপনারা জানেন যে, ব্রেডে ক্যালসিয়াম প্রোপায়োনেটের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি কেজিতে ৫ গ্রাম। আমরা ইস্ট বেকারের ব্রেড পরীক্ষা করে চারটা নমুনা নিয়েছিলাম বিভিন্ন পয়েন্ট থেকে, চারটাতেই ৫ এর অনেক কম পেয়েছি। আমরা একটাতে পেয়েছিলাম ২.৬২, একটাতে পেয়েছিলাম ২.৫৩, একটাতে পেয়েছিলাম ২.৯৯, আরেকটাতে ২.৬৭। এই চারটা ব্রেড চার রকমের, চারটা পয়েন্ট থেকে নেওয়া হয়েছে। চারটাতেই ক্যালসিয়াম প্রোপায়োনেটের বা প্রিজারভেটিভের মাত্রা সহ্যমাত্রার অনেক নিচে আছে।

আলাউদ্দিন হোসেন বলেন, অর্থাৎ এই পণ্যটি নিরাপদ পণ্য, এটা মানুষের কনজিউম করতে কোনো অসুবিধা হবে না। এটা আমাদের নির্ধারিত মানের মধ্যেই আছে। পণ্যটি মানসম্মত পণ্য, এতে কোনো সমস্যা নেই।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকার জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ইস্ট বেকারের নির্দিষ্ট ব্যাচের পণ্য প্রত্যাহার করতে বলা হয়েছিল, তা করা হয়েছে। পাশাপাশি সেসব পণ্যের বিপণন বন্ধ রাখতে বলা হয়েছিল, তাদের আবেদনে সেই আদেশ তুলে নেওয়া হয়েছে।

নির্দিষ্ট শর্তের আলোকে, শর্ত মানার শর্তে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ১১ আগস্ট ২০২৬ তারিখে একটি পত্রমূলে তাদেরকে যে প্রত্যাহার মানে বিপণন বন্ধ ছিল সেটি পুনরায় আবার চালু করে দেওয়া হয়।

ইস্ট বেকারের এক বিবৃতিতে বলা হয়, ভোক্তার নিরাপত্তা, পণ্যের মান এবং গুণগত নিশ্চয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইস্ট বেকার ব্রেডের নমুনা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এর ইনস্টিটিউট অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএফএসটি) এবং ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরি লিমিটেডে পরীক্ষা করানো হয়েছে।

পরীক্ষার ফলাফলে ক্যালসিয়াম প্রোপায়োনেটসহ পরীক্ষিত বিভিন্ন প্রিজারভেটিভ ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের মাত্রা সংশ্লিষ্ট পরীক্ষার নির্ধারিত সীমার মধ্যে পাওয়া গেছে।

ইস্ট বেকার বলছে, বিএসটিআই ও ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরির পরীক্ষায় তাদের পণ্যে পটাশিয়াম ব্রোমেটও শনাক্ত হয়নি।

বিবৃতিতে বলা হয়, পণ্যের সংরক্ষণকাল ও মাইক্রোবায়োলজিক্যাল সেইফটি যাচাইয়ের জন্য বিসিএসআইআর এর ইনস্টিটিউট অব ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (আইএফএসটি) ৩০ দিনের মাইক্রোবায়োলজিক্যাল শেলফ লাইফ স্টাডি করা হয়।

রিপোর্ট অনুযায়ী প্রতিটি পর্যায়ের ফলাফল ‘গ্রহণযোগ্য’ এবং পরীক্ষিত সময়জুড়ে সালমোনেলা এসপিপি ‘অনুপস্থিত’ পাওয়া যায়।

ইস্ট বেকারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ভোক্তার আস্থা ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ভবিষ্যতেও পণ্যের মান নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা এবং উৎপাদন প্রক্রিয়ার গুণগত মান আরও শক্তিশালী করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, ইস্ট বেকার ব্রেডের উৎপাদন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রযোজ্য আইন, বিধিমালা ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ অব্যাহত থাকবে।

ভোক্তা, পরিবেশক, ডিলার এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে ‘যাচাইযোগ্য তথ্যের ওপর’ আস্থা রাখার এবং ‘বিভ্রান্তিকর তথ্য’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেড।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে ধীরে ধীরে বাড়ছে স্মার্টফোনের পরিমাণ। একসময় বাজারজুড়ে ফিচার ফোনের প্রাধান্য থাকলেও সেই চিত্র বদলাতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই ছিল স্মার্টফোন।
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রপ্তানি আয় হয়েছে ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩৭ শতাংশ বেশি।
চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। 
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।  সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।  বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঋণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিসিক সূত্রে জানা গেছে,  ৫১১ উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। এ ঋণ সুবিধার আওতায় আসছেন ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের জন্য ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তাদের জন্য ৭ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। আঞ্চলিক কার্যালয়ভিত্তিক ঋণ বিতরণের পরিকল্পনায় ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হবে। খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেক্ট্রনিক্স ও সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পাবেন। বিসিক বর্তমানে নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচিসহ তিনটি ঋণ কর্মসূচি পরিচালনা করছে। আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বিসিকের। এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে। বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি দেশের সিএমএসএমই খাত আরও গতিশীল হবে। টেকসই শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এ কর্মসূচি। আরটিভি/এমএ  
৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো লাগিয়ে মাশুল দিলো উলিপুরের তিন প্রতিষ্ঠান
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি’সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা