ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা

বাসস

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম
মিষ্টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ছবি সংগৃহীত

রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া মিষ্টি উৎপাদন এবং লেবেলবিহীন দই ও মাঠা বিক্রির অপরাধে ‘অলিম্পিয়া সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বিএসটিআই মানসনদ ছাড়াই ‘সুইটমিট’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। এছাড়া তাদের উৎপাদিত ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য বাধ্যতামূলক তথ্যসম্বলিত কোনো লেবেল ছিল না। এসব অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি
পাবনার বেড়া পৌর সদরে ফুটবল টুর্নামেন্টের ম্যাচে টাইব্রেকার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।
ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
নেত্রকোনার মদনে টাকা না পেয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে মেহিদী হাসান (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মদন থানায় লিখিত অভিযোগ করেছেন আসমা আক্তার (২১) নামের এক নারী।
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ভোলায় ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
বিজিবির দাবি, চোরাচালানবিরোধী অভিযানের সময় চোরাকারবারিদের হামলার মুখে তারা আত্মরক্ষার্থে গুলি চালালে নোমান গুলিবিদ্ধ হন। তবে, নিহতের পরিবারের অভিযোগ, তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়েছে।
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী উদ্ভব দাসের বিরুদ্ধে।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
আরও পড়ুন
হঠাৎ পশু খাদ্যের দোকানে প্রশাসনের অ্যাকশন, অতঃপর...
‘গা ঘিনঘিনে’ এই রুটি-পরোটা বিক্রি হতো দুই হোটেলে, অতঃপর...
ফসলি জমিতে অবৈধ বালু ভরাট, দেড় লাখ টাকা জরিমানা
গুদামে মজুত ছিল ৭২ বস্তা সার, জব্দের পর ব্যবসায়ীকে জরিমানা