ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: আরটিভি

শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় ১৩ এর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি তৈরি পোশাক কারখানা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেন তারা। এ ছাড়া আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে চারটি তৈরি পোশাক কারখানা।

শিল্প পুলিশ জানায়, সকালে চারটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখে। পরে মালিকপক্ষ চারটি তৈরি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা যার যার মত বাসায় ফিরে যায়। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়া ও সাভারের বেশিরভাগ কারখানায় সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পোশাক কারখানা গুলোতে উৎপাদন পুরোদমে চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথও সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ‍্য দিয়ে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম
দুই দিন বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম।
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম
আরও পড়ুন
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ
তিন শিল্পাঞ্চলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭