
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক মোট রিজার্ভের পাশাপাশি আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতেও হিসাব প্রকাশ করে। দুই পদ্ধতির হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে।
আরটিভি/এমএ


