ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে কমল তেলের দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়লেও বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। তবে ব্যারেলপ্রতি দাম এখনও ১০০ ডলারের ওপরে রয়েছে।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবারও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার সীমান্তজুড়ে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের জন্য বিকল্প পথ ব্যবহার করে বাজারে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতে পারে। এই প্রত্যাশাই নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কাকে অনেকটা ছাপিয়ে গেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে আজ সোনার ভরি কত?
সবশেষ গত শনিবার (১২ সেপ্টেম্বর) সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দিন প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। শুক্রবারও (১৭ সেপ্টেম্বর) সেই নির্ধারিত দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে। সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে। আরটিভি/এসআর
দেশে আজ সোনার ভরি কত?
জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
জ্বালানি সংকটের কারণে গত দুই মাসে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
দেশের শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচল খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকা প্রবাসী আয়
চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৭৬৯ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকা প্রবাসী আয়
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ঋণমান সূচকে বাংলাদেশের উন্নতি
রাজনৈতিক ও বাহ্যিক অর্থনৈতিক চাপ সামলে দেশের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বৈদেশি মুদ্রার রিজার্ভে গতি ফেরা ও রেমিট্যান্সের রেকর্ড প্রবাহের ওপর ভর করে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডি’স রেটিং বাংলাদেশে ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে বাড়িয়ে ‘স্থিতিশীল’ নির্ধারণ করেছে।
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ঋণমান সূচকে বাংলাদেশের উন্নতি
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
আন্তর্জাতিক বাজারে এক মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ