ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত

দেশের শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচল খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর—এই চার মাসের বাড়তি চাহিদা মেটাতে ও পর্যাপ্ত মজুত বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএ’র ২৯তম সভায় এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সম্পূর্ণ সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে এই ৬ লাখ ৯৫ হাজার টন ডিজেল ও জেট ফুয়েল দেশে আনা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অতিরিক্ত এই জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের নির্ধারিত মূল বরাদ্দের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বছরের শেষ চার মাসে পরিবহন, বিমান চলাচল ও শিল্প খাতে জ্বালানির ব্যবহার প্রতিবছরই বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনায় রেখে কৌশলগত মজুত বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতেই সরকার আগেভাগে এই আমদানির উদ্যোগ নিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
এলপিজির দামে ফের বড় লাফ
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজির নতুন এই রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির দামে ফের বড় লাফ
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড সেনোরা।
সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হলো সেনোরা
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
বাংলাদেশের দেশীয় ফুটওয়্যার শিল্পের আন্তর্জাতিক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার।
আলিবাবা ডট কম-এ স্টেপ ফুটওয়্যার, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম