ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ফাইল ছবি

জ্বালানি সংকটের কারণে গত দুই মাসে পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হলেও কোনো কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। গত সাত দিনের তুলনায় বর্তমানে কারখানাগুলোয় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাটেক্সপো আয়োজন, নতুন বাজার ও ক্রেতা অনুসন্ধান এবং পোশাকশিল্পের সাম্প্রতিক পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহমুদ হাসান খান বলেন, হঠাৎ কোনো সংকটের কারণে একটি কারখানা হুট করে বন্ধ হয়ে যায় না। একটি কারখানা বন্ধ হতে অন্তত ছয় মাস সময় লাগে। কারখানায় পূর্বের ক্রয়াদেশ থাকে এবং শ্রমিকদের বেতনসহ নানা দায়বদ্ধতা থাকে। ফলে মাত্র দুই মাসের জ্বালানি সংকটের কারণে কারখানা বন্ধ হয়েছে—এমনটি বলা যাবে না। এর প্রকৃত প্রভাব বুঝতে আরও সময়ের প্রয়োজন।

তিনি আরও বলেন, এক বছর আগের কোনো সমস্যার কারণে যদি কারখানা বন্ধ হয়, তবে সেটিকে বর্তমান পরিস্থিতির দায় দেওয়া ঠিক নয়। শিল্প খাতে কারখানা বন্ধ হওয়া এবং নতুন কারখানা চালু হওয়া একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া।

বিজিএমইএ সভাপতি আশ্বস্ত করে বলেন, জ্বালানি সংকটের কারণে এখনই কোনো পোশাক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা নেই। তবে এই সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে গিয়ে কারখানাগুলো বন্ধের ঝুঁকি বাড়তে পারে।

জ্বালানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণের প্রস্তাব দেন। এ ছাড়া তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গ্যাসের অপচয় রোধ করে তা শিল্পকারখানায় দেওয়ার পরামর্শ দেন।

রপ্তানি পরিস্থিতির তথ্য তুলে ধরে মাহমুদ হাসান খান জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে দেশের সামগ্রিক রপ্তানি ৫ দশমিক ১২ শতাংশ বেড়েছে। তবে গত বছরের আগস্টে রপ্তানি কম থাকায় এবার প্রবৃদ্ধির হার বেশি দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাকশ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষায় হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে জমি বরাদ্দের দাবি জানানো হয়। এ সময় বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন বা উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন চলতি মাসেই জাতিসংঘ সাধারণ পরিষদে অনুমোদিত হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে, গত সোমবার তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ে সে দেশের মন্ত্রী আলপারস্লান বায়রাকতার এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতার এসব ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক
বন্ধ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম চালু
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বন্ধ শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিম চালু
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আধুনিক, উদ্ভাবননির্ভর ও টেকসই শিল্প হিসেবে তুলে ধরতে দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাটেক্সপো ২০২৬’।
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপন, স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণ এবং উপকূলীয় গ্যাস অনুসন্ধান দ্রুত জোরদারের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
ডলার ও তেলের দাম কমে যাওয়াতেই মূলত সোনার দামে হঠাৎ এমন উলম্ফন দেখা যাচ্ছে। সেইসঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদহার বৃদ্ধি এবং আরও নীতি কঠোর করার সম্ভাবনাও মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?