ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি ক্রেতা দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার। দেশটির রাষ্ট্রীয় সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

ইতালির শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি এডিসন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সূত্রে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এডিসনের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের কারণে প্রথমবার এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ জারি করে কাতারএনার্জি। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় সেই নোটিশের মেয়াদ বাড়ানো হয়। ইতালির প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের আগে তারা কাতার থেকে কোনো এলএনজি কার্গো পাচ্ছে না।

অন্যদিকে এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো নিশ্চিত করেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি এলএনজি আমদানিকারক দেশগুলোকে আগামী নভেম্বর পর্যন্ত কাতার থেকে এলএনজি না পাওয়ার বার্তা পাঠানো হয়েছে।

ইরান সংঘাতের সার্বিক প্রভাবের কারণে কাতার তীব্র অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। বাজার বিশ্লেষণকারী সংস্থা আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে যেখানে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠাতে পেরেছিল, সেখানে চলতি বছরের আগস্ট পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান বলছে, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, শীত মৌসুম সামনে রেখে ইউরোপ ও এশিয়ার মধ্যে সীমিত মজুত ঘিরে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে ইতালির প্রতিষ্ঠান এডিসন জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও ৬টি চালান বাতিল করায় মোট সরবরাহ না পাওয়া চালানের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে। সংকট সামাল দিতে প্রতিষ্ঠানটি বিকল্প হিসেবে মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

কাতারএনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি রয়েছে, যার আওতায় প্রতিষ্ঠানটি বার্ষিক ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করে থাকে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী
সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। 
সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
বাংলাদেশের পর্যটন খাতে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা।
বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
দেশে ২০ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি ও ইইউ
পরিবেশবান্ধব নির্মাণ খাতের উন্নয়নে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো (প্রায় ২৭৭ কোটি ৩৮ লাখ টাকা) অনুদান দেবে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
দেশে ২০ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি ও ইইউ
দেশে আজ সোনার ভরি কত?
দেশের বাজারে সবশেষ গত মঙ্গলবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। রোববার (১৮ অক্টোবর) সেই আগের দামেই বিক্রি হচ্ছে সোনা। বাজুসের নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে। আরটিভি/এসআর
দেশে আজ সোনার ভরি কত?
আরও পড়ুন
দেশের সব সার কারখানা খুব দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সাতটি ইসলামী দল নিয়ে গঠিত হলো ‘সমমনা ইসলামী জোট’
ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেলেন বাংলাদেশি ডা. জিয়াউদ্দিন