ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং তেলের সরবরাহ কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি দেখা দিয়েছে। গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারে গিয়ে ঠেকেছে।

শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শুক্রবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ৩.৯৪ মার্কিন ডলার বা ৩.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৯.৮৬ ডলারে থিতু হয়, যা গত ১৯ মে-র পর সর্বোচ্চ।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ৩.৪৪ ডলার বা ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ডলারের ঘর অতিক্রম করে ব্যারেল প্রতি ১০১.৪১ ডলারে পৌঁছেছে, যা গত ১৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ বৃদ্ধি।

সামগ্রিকভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৪.৯ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ১০.৪ শতাংশ।

চলতি সপ্তাহে তেলের অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করছে বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘এনার্জি অ্যাস্পেক্টস’।

এক নোটে তারা জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলার গুঞ্জন ও আশঙ্কার মুখে মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করায় প্রাথমিক দরপতন কাটিয়ে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং ঊর্ধ্বমুখী হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ট্রেড লাইসেন্স প্রদান থেকে শুরু করে প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিদেশি কর্মীদের কাজের অনুমোদন নবায়ন-সব ক্ষেত্রেই প্রশাসনিক জটিলতা ও হয়রানি কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৬৪৬ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরিফ হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ১০ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।  গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ। আরটিভি/এসআর  
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম