ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে শুক্রবার সকালে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। একই সময়ে তেলের পরিবহন ব্যয় কমাতে নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু জাহাজের ওপর বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এসব পরিস্থিতির প্রভাব মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্টে দাঁড়ায়।

জ্বালানি সরবরাহের চাপ কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং গত মার্চে জরুরি মজুত থেকে ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। বাজারে সরবরাহ বাড়ানোর এ উদ্যোগ তেলের দামে প্রভাব ফেলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ পরিবহনের ব্যয় রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করেছে এমন কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের কারণ। হরমুজ প্রণালির কাছে জাহাজে নতুন করে হামলা এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাত তীব্র হওয়ায় আঞ্চলিক জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা বাড়ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। এ অঞ্চলে সংঘাত বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে যেতে পারে। ফলে বিশ্ববাজারে তেলের দাম সাময়িকভাবে কমলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা।

সূত্র: আল জাজিরা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র তাপপ্রবাহ।
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে বাড়ছে গর্ভকালীন জটিলতা, ঝুঁকিতে মা-শিশু
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
ফিলিপাইনের উত্তরাঞ্চলের আপায়াও প্রদেশের ফ্লোরা এলাকার বনে প্রথমবারের মতো দেখা মিলেছে বিপন্ন প্রজাতির বিশালাকৃতির সোনালি মুকুটধারী উড়ন্ত শিয়াল বাদুড়ের। এর দুই ডানা ছড়ালে দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।
ফিলিপাইনের বনে প্রথমবার দেখা মিলল পাঁচ ফুট ডানার বিরল বাদুড়ের
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
পারমাণবিক বিস্ফোরণের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের জন্য পাঁচটি সতর্কতামূলক নির্দেশনা প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বিস্ফোরণের তাৎক্ষণিক ধাক্কা থেকে বাঁচা, নিরাপদ আশ্রয়ে অবস্থান এবং তেজস্ক্রিয় দূষণ এড়ানোর বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
হঠাৎ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়
আরও পড়ুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম