ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কাল থেকে মতিঝিল ছাড়ছে ডিএসই

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ০৪:৫৬ পিএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দীর্ঘদিনের ঠিকানা মতিঝিল ছেড়ে আগামীকাল রোববার (৩ নভেম্বর) থেকে রাজধানীর নিকুঞ্জে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে মতিঝিলের অফিস থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিকুঞ্জের ভবনে নিয়ে যাওয়া হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, নিকুঞ্জের নিজস্ব ভবনে গেলেও ডিএসইর কয়েকটি বিভাগের কার্যক্রম আরও কিছুদিন মতিঝিল অফিসে চলবে। এরমধ্যে ট্রেনিং ও প্রকাশনা বিভাগ আরও ১৫ দিন এবং আইটি বিভাগ এক বছরের মতো মতিঝিলে থাকবে। এই বিভাগগুলো ছাড়া বাকিগুলো রোববার থেকে নিকুঞ্জের নিজস্ব ভবনে কার্যক্রম চালাবে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে চার কোটি টাকায় রাজধানীর খিলক্ষেত-নিকুঞ্জ এলাকায় (বিমানবন্দর সড়কের পাশে) চার বিঘা জমি বরাদ্দ পায় ডিএসই। এই জমির ওপরেই ডিএসইর নিজস্ব ১৩তলা ভবন নির্মাণ করা হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: শেয়ারবাজারে আবার ধস, বাড়ছে আতঙ্ক (ভিডিও)
---------------------------------------------------------------

ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বহুতল ভবনটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা ছিল ১৩২ কোটি টাকার বেশি। নকশা অনুযায়ী- ভবনের আয়তন ৭ লাখ ৪১ হাজার ১০৯ বর্গফুট। ভূগর্ভস্থ তিনতলা কার পার্কিংয়ের স্থান বাদে মূল ভবন ১৩তলা। এর প্রথম দুই তলায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সাব-স্টেশন, লবি, মিডিয়া সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠান। চতুর্থতলা ডিএসইর অফিসের জন্য বরাদ্দ। পঞ্চমতলা থেকে ১১তলায় ব্রোকারেজ হাউস ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান।

অডিটরিয়াম ১২তলার কিছু অংশ ও ১৩তলা। ভবনে ওঠা-নামায় যাত্রীবাহী লিফটের সঙ্গে আছে একটি কার্গো লিফট। ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ। ওই বছর ২৮ মার্চ ডিএসইর তৎকালীন সভাপতি শাকিল রিজভী আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেয়ারবাজারে আবার ধস, বাড়ছে আতঙ্ক (ভিডিও)
টানা দুই সপ্তাহ ধরে সূচকের পতনে নতুন করে ২৭ হাজার কোটি টাকা খুইয়ে মুখ থুবড়ে পড়েছে শেয়ারবাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মানহীন শেয়ার, ব্যাংকে তারল্য সংকট, সরকারের উদাসীনতা এবং শেয়ার কারসাজিদের প্রতি নমনীয় মনোভাব এজন্য দায়ী। এ অবস্থায় শেয়ারবাজার রক্ষায় ১২ দফা দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। ১৯৯৬ সালে শেয়ারবাজার ধসের পর ২০১০ সালে ফের কেলেঙ্কারির ঘটনা ঘটে। প্রায় পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নেয় কারসাজিরা। এজন্য ঘটনা তদন্তে গঠিত কমিটি ৬০ জনকে শনাক্ত করলেও ব্যবস্থা নেয়া দূরে থাক আজ পর্যন্ত নামই প্রকাশ করা হয়নি। এরপর গেল নয় বছরে বিভিন্ন সময় ওঠা-নামা করলেও দুই সপ্তাহ ধরে টানা শনির দশা লেগে আছে পুঁজিবাজারে। চলছে বড় ধরনের দরপতন। নতুন করে শেয়ারের দাম কমতে থাকায় আতঙ্কিত বিনিয়োগকারীরা। গত ১৫ কার্যদিনে শেয়ারবাজার থেকে হারিয়ে গেছে ২৭ হাজার কোটি টাকা। ‘ঢাকা স্টক এক্সচেঞ্জে’র চার লাখ কোটি টাকার মূলধন নেমে এসেছে তিন লাখ ৭৩ হাজার কোটি টাকায়। আরও কমার আশঙ্কায় আতঙ্কিত বিনিয়োগকারীরা কম দামেই শেয়ার ছাড়তে বাধ্য হচ্ছেন।  ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমনের বলেন, ব্যাংকসহ বড় বড় স্টক হোল্ডারদের শেয়ারের দাম কমে যাওয়া এবং নতুন বিনিয়োগ না আসায় দরপতন হচ্ছে। তবে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সিকিউরিটি এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। এদিকে অস্বাভাবিক দরপতন ঠেকাতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। কারণ অনুসন্ধানে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে’র তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তলব করা হয়েছে বেশ কয়েকটি সিকিউরিটি হাউজের ছয় মাসের লেনদেনের তালিকা। আরও পড়ুন  কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধিরা জিএ/সি
শেয়ারবাজারে আবার ধস, বাড়ছে আতঙ্ক (ভিডিও)
পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর (ভিডিও)
যতো বেশি মানুষ পুঁজিবাজারে সম্পৃক্ত হবে, শিল্পায়ন ততো ত্বরান্বিত হবে উল্লেখ করে বিনিয়োগকারীদের জেনে-বুঝে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থনৈতিক ও বিনিয়োগ বিষয়ক আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শক্তিশালী পুঁজিবাজার গঠনে ব্যক্তি বিনিয়োগের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। ‘বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ ও ‘এশীয় উন্নয়ন ব্যাংক’র যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোটেকশন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। রাজধানীর সোনারগাঁও হোটেলে চারদিনের সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি বলেন, বিভিন্ন মেগাপ্রজেক্ট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে বিনিয়োগ সহযোগী পরিবেশ তৈরি হয়েছে। বাড়ছে, দেশি-বিদেশি বিনিয়োগ। পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগকারীদের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে বিনিয়োগের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এই আয়োজন অংশগ্রহণকারী দেশগুলোর পুঁজিবাজারকে শক্তিশালী করবে বলে আশা করেন তিনি। পি
পুঁজিবাজারে জেনে-বুঝে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর (ভিডিও)
টানা ৯ দিন ছুটির আগে উত্থানে পুঁজিবাজার
টানা ৯ দিন ছুটির আগে উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে।ঈদের ছুটির আগে আজ শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস। আগামীকাল শুক্রবার, ৩১ মে থেকে ৮ জুন, শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৬ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৭২ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৯৩ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৩২ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার টাকা। আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩ শতাংশ বা ১৮০টির, কমেছে ৩৩ শতাংশ বা ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ শতাংশ বা ৫০টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৯২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। এস
টানা ৯ দিন ছুটির আগে উত্থানে পুঁজিবাজার
ঈদে টানা ৯ দিন বন্ধ পুঁজিবাজার
ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ৯ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল ফিতরে সরকারি ছুটি থাকবে ৪ থেকে ৮ জুন। এর আগে শবে কদরের কারণে ২ জুন ছুটি থাকবে। তার আগে ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ থাকবে। এরমধ্যে শুধু ৩ জুন কোনও বন্ধ নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ৩১ মে থেকে ৮ জুন পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। উল্লেখ্য, আগামী ৫ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরা হয়েছে।  এস
ঈদে টানা ৯ দিন বন্ধ পুঁজিবাজার
পতনের বৃত্ত থেকে বেরুতে পারছে না শেয়ারবাজার
পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। সূচক, লেনদেন, পুঁজি হারানো সবদিক দিয়ে বাজারে এই ধারাবাহিকতা যেন অব্যাহত রেখে চলেছে দুই স্টক এক্সচেঞ্জ। মাঝে মাঝে সূচক বৃত্ত ভাঙতে শুরু করলেও তা ধরে রাখতে পারছে না। দরপতনের এই ধারা অব্যাহত রেখে আজও দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকার। যা এক বছর ১ মাস ১৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ১৪ মার্চ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আজকের চেয়ে কম ছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয় ২২৪ কোটি টাকা। অপরদিকে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৬টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। এর আগে প্রায় ৭ কর্মদিবস ডিএসইর প্রধান সূচক টানা কমতে দেখা যায়।  লেনদেনও গত চার কর্মদিবস ধরে টানা কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৫টির। এস
পতনের বৃত্ত থেকে বেরুতে পারছে না শেয়ারবাজার
আরও পড়ুন
দূরে থাকুক চোখের কালো দাগ
সারা দেশে বিএনপির বিক্ষোভ কাল
রাজস্থানি মিষ্টি মোহান থাল ও কালাকান্দ
আখাউড়ায় দুই টিকিট কালোবাজারিকে দণ্ড