ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আজও অবরোধ চলছে সাজেকে

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: আরটিভি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা অষ্টম দিনের মতো অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

সকালে সাজেক সড়কে কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে আগুন দেয় অবরোধকারীরা। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

গত সোমবার (২৬ অক্টোবর) বেলা তিনটা থেকে বিকেল পৌনে ছয়টা পর্যন্ত সাজেক ইউনিয়নের উজো বাজারে প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতাদের বৈঠক হয়। বৈঠকে পাঁচ দফা দাবির চারটি বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তবে প্রধান দাবি-সাজেক এলাকা থেকে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে অবরোধ প্রত্যাহারের পথও তৈরি হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সরকার তাদের প্রধান দাবি বাস্তবায়নের বিষয়ে নির্দিষ্ট আশ্বাস দিতে পারেনি। এ দাবি পূরণে সরকার প্রথমে এক মাস সময় চাইলেও আন্দোলনকারীরা তিন দিন সময় দিতে রাজি ছিলেন। পরে সরকার ৫ নভেম্বর পর্যন্ত সময় চাইলে আন্দোলনকারীরা আরও পাঁচদিন অপেক্ষা করতে সম্মত হন বলে তিনি জানান। কিন্তু প্রধান দাবি বাস্তবায়নের বিষয়ে নিশ্চিত আশ্বাস না পাওয়ায় অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার আবার আলোচনায় বসতে চাইলে তাঁরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ২২ অক্টোবর অবরোধ চলাকালে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত; উজো বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং সেখান থেকে সেনা ও পুলিশ সদস্যদের প্রত্যাহার; হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ; সাজেক থেকে জেএসএস-সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং চাঁদাবাজি ও জুলুম বন্ধে ব্যবস্থা; পাশাপাশি আন্দোলনকারীদের গ্রেপ্তার, হয়রানি ও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি বন্ধ করা।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাঙামাটির সাজেক পর্যটন সড়কে স্থানীয় দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অবরোধকারী এবং দুই সংগঠনের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে প্রত্যাহার, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা এবং প্রশাসনের দেওয়া পূর্বের আশ্বাস বাস্তবায়নের দাবিতে গত ১১ অক্টোবর থেকে আন্দোলন শুরু করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার পর দাবি আদায় না হওয়ায় সংগঠন দুটি ২২ অক্টোবর থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়।

অবরোধের প্রথম দিনে সাজেক ভ্যালিতে ২ হাজার ৯৩৩ জন পর্যটক আটকা পড়েন। গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সাজেক থেকে পর্যটকদের গাড়ি বহরকে নিরাপত্তা দিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়।

সেদিন সকাল সাড়ে ১০টার দিকে পর্যটক ও নিরাপত্তা বাহিনীর কনভয়টি সাজেকের উজোবাজার এলাকায় পৌঁছালে আন্দোলনকারী ও পিকেটাররা সড়কে ব্যারিকেড ও টায়ারে আগুন জ্বালিয়ে তাদের পথরোধ করে। দীর্ঘ সময় আলোচনার পরও অবরোধকারীরা পথ ছাড়তে রাজি না হওয়ায় উত্তেজনা তৈরি হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ 
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের অবরোধ সপ্তম দিনে গড়িয়েছে। অবরোধের পঞ্চম দিনের মাথায় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা হলেও এক দফা বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যের কারণে এখনো সুরাহা হয়নি অবরোধ কর্মসূচির। এতে সাতদিন ধরে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে।
সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ 
আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যাতায়াত করতে পারবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
দুর্গাপূজার ছুটিতে পর্যটনে জোয়ার, চাঙা স্থানীয় অর্থনীতি
পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অবকাশ কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এই বাড়তি উপস্থিতিতে দর্শনীয় স্থানগুলো যেমন মুখর হয়ে উঠেছে, তেমনি গতি ফিরেছে পর্যটননির্ভর এলাকার হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়।
দুর্গাপূজার ছুটিতে পর্যটনে জোয়ার, চাঙা স্থানীয় অর্থনীতি
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ফ্যান্টাসি কিংডম
দেশের পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ হিসেবে সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম। বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে ৩ অক্টোবর ২০২৬ ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের পর্যটন খাতে বিশেষ অবদান রাখার জন্য ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এম রাশেদুজ্জামান মিল্লাত এমপি-এর হাত থেকে ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ক্যাটাগরিতে ফ্যান্টাসি কিংডমের পুরস্কার গ্রহণ করেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার জনাব অনুপ কুমার সরকার। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের বিনোদন ও পর্যটন খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিবারকেন্দ্রিক বিনোদন, বিভিন্ন আকর্ষণীয় রাইড, অবকাশযাপনের সুযোগ এবং দর্শনার্থীদের জন্য আনন্দময় অভিজ্ঞতা তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অভ্যন্তরীণ পর্যটন বিকাশে অবদান রেখে চলেছে। ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ হিসেবে এই জাতীয় স্বীকৃতি ফ্যান্টাসি কিংডমের দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অংশীজন এবং ফ্যান্টাসি কিংডমের প্রতি আস্থাশীল অসংখ্য দর্শনার্থীর জন্যও একটি গর্বের বিষয়। ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ মনে করে, এই অর্জন দেশের বিনোদন ও পর্যটন শিল্পে আরও উন্নত সেবা, নতুনত্ব এবং দর্শনার্থীবান্ধব উদ্যোগ গ্রহণে নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও দর্শনার্থীদের জন্য মানসম্মত ও আনন্দময় বিনোদনের অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে অবদান রাখার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এর এই সম্মাননা ফ্যান্টাসি কিংডমের জন্য শুধু একটি পুরস্কার নয়; এটি দেশের বিনোদন ও পর্যটন খাতে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। আরটিভি/এসআর
বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬-এ ‘শ্রেষ্ঠ এমিউজমেন্ট পার্ক’ ফ্যান্টাসি কিংডম
বিশ্ব পর্যটন দিবস / খাগড়াছড়িতে পর্যটকদের আকর্ষণ বাড়ছে
পাহাড়, ঝরনা, গুহা আর সবুজের হাতছানিতে প্রতিবছরই বাড়ছে খাগড়াছড়িমুখী পর্যটকের আগ্রহ। আলুটিলা, রিছাং ঝর্ণা, হর্টিকালচার পার্ক, দেবতাপুকুর, মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ছুটে যাচ্ছেন দেশের নানা প্রান্তের মানুষ। 
খাগড়াছড়িতে পর্যটকদের আকর্ষণ বাড়ছে
আরও পড়ুন
সপ্তম দিনে গড়াল সাজেক সড়কের অবরোধ 
সাজেক সড়কে চলছে ৬ষ্ঠ দিনের অবরোধ, আলোচনাতেও হয়নি সমাধান
সাজেক নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়
সাজেকে অবরোধ চলছেই, সামনে এলো ‘নতুন সিদ্ধান্ত’