
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে লিখিত পরীক্ষা নেয়া হবে না। শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে সশরীরে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর আগে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৭ ডিসেম্বর জানানো হবে।
এসএস




