
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) ঢাবির কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান অডিটোরিয়ামে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। একইসাথে বিদায়ী কমিটিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় কমিটির পক্ষ থেকে।
শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন ডুফার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক গাজী হাসান জামিল। এ সময় অপর দুই কমিশনার রফিক উল্লাহ রোমেল ও সানজিদা রিপা উপস্থিত ছিলেন।
বিদায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলাম বর্তমান সভাপতি বদরুল হক অনুর কাছে ও বিদায়ী সাধারণ সম্পাদক জিএম আখতার হুসেইন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাহিদ হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
পরে সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর আগে ডুফার সদস্যরা নানা ধরনের আপ্যায়নে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধিত সংগঠন ডুফা।
এমএন




