
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসম্বর) একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মচারীদের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং রিসার্স পারসন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন।
বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, এই ধরনের কর্মশালা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন আমি আশা করি আপনারা এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বদা কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয় সবার মাধ্যমে এগিয়ে যাবে।




