
এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেলের পরিচালক, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।
তারা হলেন, অর্থনীতি বিভাগের আবু হুরাইরা এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল আমিন।
এ বিষয়ে ড. শাহাদাৎ হোসেন বলেন, তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে আগামী ফেব্রুয়ারি মাসে অংশগ্রহণ করবেন তারা। শিক্ষার্থীদের পাশাপাশি চারজন শিক্ষকও তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।
এ বিষয়ে শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাশাপাশি তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ রকম সুযোগের মধ্য দিয়ে আমরা গবেষণায় কাজে আরও আগ্রহী হতে পারব।




