ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আলিম উত্তীর্ণদের জন্য বৃত্তি নিয়ে সুখবর, আছে শর্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
ফাইল ছবি

আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ মাদরাসার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘মেধাবৃত্তি’ ও ‘সাধারণ বৃত্তি’ প্রদান করা হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। বৃত্তি প্রদানের সময় নিম্নবর্ণিত নিয়ম ও নীতিমালা সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মেনে চলতে হবে।

শর্তাবলীগুলো হলো—

বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যে প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে, সে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। উক্ত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে বিধি মোতাবেক বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে। বৃত্তিধারী শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করতে হবে। এ বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ আপাতত নির্ধারিত। প্রয়োজনবোধে সরকার কোন কারণ না দেখিয়ে তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।

বাংলাদেশের অভ্যন্তরে মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃত্তি কার্যকর হবে। মঞ্জুরী (অনুমোদন) প্রাপ্ত নয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃত্তি কোনক্রমেই কার্যকর হবে না। সরকারি আইন অনুযায়ী অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অনুমোদন বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠ বিরতি (ব্রেক অব স্টাডি) হিসেবে গণ্য হবে। সকল মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে।

সরকারি আইন অনুযায়ী অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী (অধ্যয়নরত কোর্সের মেয়াদ অনুযায়ী) বৃত্তির বার্ষিক এককালীন অর্থ উত্তোলন করতে পারবে।

সকল বৃত্তিই কেবল নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধানুসারে এবং নীতিমালার অন্যান্য শর্ত মোতাবেক প্রদান করা হবে। কোনোভাবেই অনিয়মিত শিক্ষার্থীরা বৃত্তি পাবে না। সংশ্লিষ্ট শিক্ষার্থীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

আরও পড়ুন

এ বিজ্ঞপ্তিতে বৃত্তির তালিকাভূক্ত শিক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল অনুসারে বৃত্তি পেয়ে যদি পরবর্তীকালে সরকার অনুমোদিত নির্দিষ্ট বৃত্তি ব্যতিরেকে অন্য কোন দেশি বা বিদেশি প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়ে থাকে তবে সে উভয় বৃত্তি ভোগ করতে পারবে। আলিম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়েছে। সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্য হতে জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে মেধাবৃত্তি বণ্টিত হয়েছে। বৃত্তি প্রাপ্তির যোগ্যতা নূন্যতম জিপিএ ৩ (৪র্থ বিষয় ব্যতীত)। বৃত্তির তালিকা ছাত্র/ছাত্রী অনুপাতে মেধা ও সাধারণ বৃত্তি ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসাবে বন্টিত হয়েছে। বিভিন্ন বিভাগে বৃত্তি উল্লেখিত অনুপাতে বন্টিত হয়েছে; বিজ্ঞান: সাধারণ = ৩ঃ২। বিভিন্ন বিভাগ হতে পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে আনুপাতিক হারে বৃত্তির বিভাগ ভিত্তিক কোটা বন্টন করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এক শিক্ষাপ্রতিষ্ঠান হতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের প্রধানগণ বৃত্তি বদলির ব্যপারে নিম্নবর্ণিত তথ্যাবলী অবশ্যই মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে জানাবেন, অন্যথায় প্রয়োজনীয় অনুমতির অভাবে সংশ্লিষ্ট বৃত্তির টাকা তোলা না গেলে সে জন্য উভয় প্রতিষ্ঠানের প্রধানগণই দায়ী থাকবেন।

এ বিজ্ঞপ্তিতে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে। প্রয়োজনবোধে কোন রকম কারণ না দেখিয়ে বৃত্তি বাতিল করার ক্ষমতাও বোর্ড সংরক্ষণ করে।

বৃত্তির অর্থ উত্তোলন ও বন্টন

বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশ তফসীলভুক্ত অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে ৭ (সাত) দিনের মধ্যে আবশ্যিক ভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে। শিক্ষার্থীদের বৃত্তির অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

কোনো কারণে অর্থ বছরের নির্ধারিত সময় অতিক্রান্ত হলে বৃত্তিটি যদি তামাদি হয় সে ক্ষেত্রে পরবর্তী অর্থ বছর মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক বকেয়া পনঃমঞ্জুরির আদেশ গ্রহণ সাপেক্ষে তামাদি (বকেয়া) বত্তি প্রদান করা যাবে।

যে সকল শিক্ষার্থী একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এ বিজ্ঞপ্তি বলে তাদের বৃত্তির টাকা তোলা যাবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণকে এরূপ নিজ নিজ শিক্ষার্থীদের স্বীকারোক্তি এবং পূর্বতন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাতিলের সত্যায়িত কপিসহ প্রকৃত অধ্যয়নস্থল সম্পর্কে অতিসত্ত্বর মাদরাসা শিক্ষা অধিদপ্তরে জানাতে হবে। অন্যথায় প্রয়োজনীয় অনুমতির অভাবে এরূপ শিক্ষার্থীর বৃত্তির টাকা সময়মত প্রেরণ করা না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণই দায়ী থাকবেন।

বিলম্বে ভর্তি, প্রতিষ্ঠান পরিবর্তন, বিষয় পরিবর্তন এবং অসুস্থতার কারণে সর্বোচ্চ ১ (এক) বছর পাঠ বিরতি গ্রহণযোগ্য। তবে সে ক্ষেত্রে বৃত্তি নিয়মিতকরণ বাধ্যতামূলক। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়মিতকরণ করবে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আাগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করেছিল কর্তৃপক্ষ। আরটিভি/এএ 
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামীকাল জুনিয়র বৃত্তি পরীক্ষার শেষ দিনে বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রায় দেড় যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।  আরটিভি/এসআর
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন। প্রফেসর ড. ফায়েজ বলেন, দৃঢ়চেতা ও সাহসী এই নেত্রী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের জনগণকে দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়া তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় নেতৃত্বের প্রতীক হিসেবেই চিরস্মরণীয় থাকবেন। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির জন্য ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তনের প্রস্তাব দেন। এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আরটিভি/এসআর
উচ্চশিক্ষার সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : ইউজিসি চেয়ারম্যান
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল সংলগ্ন এলাকায় অন্তত আধঘন্টা ঢাকাগামী লেন অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় তারা, 'আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে', 'ইন্টেরিম জবাব দে, খুনী কেন বাহিরে', 'গুলির মুখে কথা কবো, আমরা সবাই হাদী হবো', 'ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ' স্লোগান দিতে থাকে। হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, আমরা ইনকিলাব মঞ্চের সাথে সংহতি জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি। ইন্টেরিমকে জানিয়ে দিতে চাই যারা হাদী ভাইকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই। হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে নাহলে ছাত্রজনতা সারা বাংলাদেশ বন্ধ করে দিবে। কর্মসূচিতে অংশ নেওয়া ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের শিক্ষার্থী মাজেদুল ইসলাম সজিব বলেন, হাদি ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। এ ধরনের নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  আরও পড়ুন এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি আরেক শিক্ষার্থী রসায়ন বিভাগের মেহেদী হাসান বলেন, আমরা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, নির্বাচনের আগেই শহীদ হাদি ভাইয়ের হত্যাকারীকে দেশে এনে জনসম্মুখে বিচার নিশ্চিত করে দূষ্টান্ত তৈরি করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আমদের আন্দোলন চলমান থাকবে। এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী এবং ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আরটিভি/একে
হাদি হত্যার বিচারের দাবিতে গবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৮ ডিসেম্বর) খসড়া এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। আরও পড়ুন জকসু নির্বাচন: শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্যান ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আরটিভি/একে
এসএসসি সংক্রান্ত জরুরি নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি
আরও পড়ুন
জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা