স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩২ পিএম


স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, দেখবেন যেভাবে
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে পরিচালিত এই ডিজিটাল লটারি প্রক্রিয়ার মাধ্যমে এ বছর সম্পূর্ণ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

লটারির ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান–সংশ্লিষ্টরা যেকোনো সময় ওয়েব পোর্টালে প্রবেশ করে নির্ধারিত তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন।

আরও পড়ুন

এ ছাড়া টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমেও ফলাফল পেতে পারবেন। এজন্য মোবাইলে GSA লিখে তার পর Result এবং এরপর নিজের User ID দিয়ে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। মুহূর্তের মধ্যেই ফিরে আসা বার্তায় শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কিনা তা জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে নির্দেশনাও প্রদান করা হয়েছে। লটারি শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক বা শিক্ষার্থী নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টাল থেকে ফলাফলের কপি ডাউনলোড করতে পারবেন।

ফলাফল ডাউনলোডের পর প্রতিষ্ঠান প্রধানদের সেই কপি সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠাতে হবে। একই সঙ্গে বিষয়টি মাউশিকেও জানাতে হবে। এরপর ভর্তি কমিটি সভা করে নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে।

মাউশির তথ্য অনুযায়ী, চলতি বছরে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি আসন রয়েছে। এর মধ্যে বেসরকারি ৩ হাজার ৩৬০টি প্রতিষ্ঠানে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি এবং সরকারি ৬৮৮টি বিদ্যালয়ে ১ লাখ ২১ হাজার ৩০টি আসন। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে পরিচালিত ডিজিটাল লটারির মাধ্যমে হওয়ায় অভিভাবকদের ভোগান্তি ও অনিয়ম কমবে বলে শিক্ষা প্রশাসনের প্রত্যাশা।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission