সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি একটি নির্দেশনা জারি করে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
মাউশির মাধ্যমিক বিভাগের উপ-পরিচালক এবং ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্যসচিব মো. ইউনুছ ফারুকী স্বাক্ষরিত চিঠিতে ভর্তি সময়সূচি জানানো হয়েছে। নির্বাচিত তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এরপর আসন শূন্য থাকলে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ২৭ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি নিশ্চিত করেছে যে, ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা এবং অপেক্ষমাণ তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
এই নির্দেশনার মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তির দীর্ঘ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে




