ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ছবি: আরটিভি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ: প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবির সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম ছাদিকের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ সময় তিনি উত্তরাঞ্চলে শিক্ষার প্রসার নিয়ে আলোচনা করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন। পাশাপাশি ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বাধীনতার ঘোষণা প্রদানের মাধ্যমে জিয়াউর রহমানের বীরত্বের প্রকাশ সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম ও বিসর্জনের বিষয়েও বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছিল। বর্তমানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দলই বাংলাদেশকে একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। বাংলাদেশের কৃষি ও শিল্প খাত থেকে শুরু করে তৈরি পোশাকশিল্পের যে অগ্রগতি হয়েছে, তার সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। এসব উন্নয়নের ভিত্তি তার হাত ধরেই তৈরি হয়েছিল। তাই ৭ নভেম্বর আমাদের দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব সময়ই গণ-আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে। ৭ নভেম্বর আমাদের জাতীয়তাবাদের জন্মদিন। ৭ নভেম্বর হয়েছিল বলেই জিয়াউর রহমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কোনো গুম, খুন বা হত্যার মাধ্যমে তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেননি; বরং সিপাহি-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সব ক্রান্তিকালে আমরা দেখেছি, তিনি নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, যে ইতিহাসগুলো পাঠ্যবই থেকে তুলে দেওয়া হয়েছিল, সেগুলো নতুন করে আবার পাঠ্যবইয়ে নিয়ে আসা প্রয়োজন। ১৭ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যে অবক্ষয় হয়েছে, সেটির জন্য আমাদের কাজ করতে হবে। ইউজিসির সদস্য হিসেবে আমার যতটুকু সাহায্য করার প্রয়োজন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তা করব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারাও উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
‎রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন। 
ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দিয়েছে শাখা ছাত্রদল।
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
‘শেখো, প্রতিযোগিতা করো, উদ্ভাবন করো’ শিরোনামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর আয়োজনে এক দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
আরও পড়ুন
পরীক্ষায় অসদুপায় অবলম্বন, রাবির ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
‘স্ক্রিপ্টেড’ ফাইনালে আগে থেকেই নির্ধারিত যুগ্ম চ্যাম্পিয়ন, প্রস্তুত ছিল ট্রফিও
রাবিতে ব্যাংকিং ফেয়ার, অ্যাকাউন্ট খুললেই লটারির সুযোগ
ভর্তিতে আসন কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোন বিভাগে কত সিট?