ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি নাট্য সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: আরটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাট্য সংসদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমিনুল ইসলাম নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ আহসান, অধ্যাপক ড. ইউসুফ হাসান, অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফ, অধ্যাপক আনন জামান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল হাবীব, সহকারী অধ্যাপক ফাহিম মালেকসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিভাগের ৪৯তম আবর্তনের মো. মুস্তাফিজ বিল্লাহ খান অর্পণ এবং সাধারণ সম্পাদক পদে ৫০তম আবর্তনের ইন্দ্রাণী দেবনাথ নির্বাচিত হয়েছেন। তবে সাংগঠনিক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আগামী ২৬ নভেম্বর ওই পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে কামরুল হাসান জিহান (৫১তম আবর্তন), সহক্রীড়া সম্পাদক পদে মাফুজ হোসেন (৫৩তম আবর্তন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম (৫২তম আবর্তন), প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে আলভী ইসলাম (৫১তম আবর্তন), অনুষ্ঠান সম্পাদক পদে ঐশ্বর্য বাগচী (৫৩তম আবর্তন) এবং সহঅনুষ্ঠান সম্পাদক পদে মো. রোমান ইসলাম (৫৪তম আবর্তন) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রবিন মিয়া (৪৯তম আবর্তন), এহসানুল মুনতাসির (৪৯তম আবর্তন), আকাশ সরকার (৫০তম আবর্তন), তৌহিদুল ইসলাম জিহাদ (৫১তম আবর্তন), মুশফিকা নওশিন ঐতিহ্য (৫২তম আবর্তন), মোছা. আরিফা নাসরিন রিয়া (৫৩তম আবর্তন), আবিদ হাসান নিলয় (৫৪তম আবর্তন) ও কাব্য রাহা (৫৫তম আবর্তন)।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরপাড় ও লেকসংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।  এতে নিম, কাঁঠাল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, আম, জাম ও লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ বিষয়ে মেহেদী হাসান হিমেল বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা। দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁদের এ কার্যক্রম অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের প্রতি সংহতি জানিয়ে জন্মদিনে ৬২টি গাছ রোপণ করা হয়েছে। সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জবি শাখা ছাত্রদল দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবেই দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আরটিভি/এসআর
প্রধানমন্ত্রীর জন্মদিনে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ
মধ্যরাতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে এক জরুরি মতবিনিময় সভা করেন শিক্ষার্থীরা। 
মধ্যরাতে উত্তাল চুয়েট, শিক্ষার্থীদের বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু, জেনে নিন আবেদনের যোগ্যতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু, জেনে নিন আবেদনের যোগ্যতা
প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
আরও পড়ুন
প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে জাবির সব ফটকে ছাত্রদলের অবস্থান 
জাবিতে প্রথম দেখা মিলল উত্তুরে হনুমানের