ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এসব সংগঠন তার অপসারণসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

গত ২১ নভেম্বর তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি তোলে ছাত্রদল। একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। তদন্ত চলাকালে তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। পরদিন ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির।

এতে অধ্যাপক স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও জানানো হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হলেও এর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
ধর্মতত্ত্ব অনুষদে এত শিক্ষক থাকলেও কেন কোরআনিক মিউজিয়াম নেই—প্রশ্ন ইবি প্রোভিসির
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন আক্ষেপ প্রকাশ করে বলেছেন, বিগত ৫০০ বছরে আমরা মুসলমানেরা জ্ঞানের জগতে কী অবদান রাখতে পারছি? কেন পাচ্ছি না?
ধর্মতত্ত্ব অনুষদে এত শিক্ষক থাকলেও কেন কোরআনিক মিউজিয়াম নেই—প্রশ্ন ইবি প্রোভিসির
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। গত ২৩ নভেম্বর (সোমবার) চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, চুয়েটে চলমান অচলাবস্থার কারণে বিভিন্ন ধরনের জটিলতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনাসমূহ শিক্ষক সমিতির সদস্যদের অবহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণ-কে এই জরুরি সভার আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে। চুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে এই জরুরি সাধারণ সভায় সমিতির সকল সদস্যকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসআর
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে গ্রিক ট্র্যাজেডিনির্ভর নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল ড্রামা’ পরীক্ষার অংশ হিসেবে নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ 
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত