ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ঈদের আগে সুখবর পেলেন শিক্ষকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৬০ শতাংশ করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সম্প্রতি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক আধা সরকারি পত্রে (ডিও লেটার) এ সুপারিশ করেন তিনি।

চিঠিতে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। তাদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মানোন্নয়ন করা সরকারের দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, অতীতে শিক্ষা খাতের তুলনায় ভৌত অবকাঠামো খাতে বেশি ব্যয় হওয়ায় শিক্ষার বাজেট সংকুচিত হয়েছে। এতে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য তৈরি হয়েছে।

এ পরিস্থিতি উত্তরণে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন।

তারা এখন মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ভাতা ৬০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এতে অতিরিক্ত ১০ শতাংশ ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৯৫ কোটি ৮০ লাখ টাকা-মোট ২৮৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে।

এ অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন এহছানুল হক মিলন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
তুরস্কের আনাতোলিয়ায় বসছে বিশ্ব জলবায়ু সম্মেলনের সমসাময়িক গুরুত্বপূর্ণ আয়োজন (কপ-৩১)।
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্লাব রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি) সাম্প্রতি তাদের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশ করেছে। 
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬’। তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজক হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
আরও পড়ুন
এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
৭ বছর বেতন পান না শিক্ষক-কর্মচারী, তবু চলছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল
পে-স্কেল নিয়ে এবার সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা