ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং রোধ, ইভটিজিং ও ‘র‌্যাগ ডে’-র নামে বিশৃঙ্খলা বন্ধ এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সেই সাথে, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন কম্পাইল করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ ও র‌্যাগ ডে’ এর নামে যেকোনো বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতা বাড়াতে হবে।

আঞ্চলিক অফিসে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আওতাধীন জেলার মোট প্রতিষ্ঠান সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতি ছক আকারে নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আওয়ার লেডি অব ফাতিমা (OLF-ওএলএফ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লা।
কুমিল্লায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। 
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
ফলাফলে রীতিমত ধস নেমেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। অকৃতকার্য হয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী; সংখ্যায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তবে এবারই প্রথম একই সেশনে নিজেদের প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছে সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা।
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর