‎সি ইউনিটের মাধ্যমে শুরু বিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৬:২৩ পিএম


‎সি ইউনিটের মাধ্যমে শুরু বিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ
ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। ‎ভর্তি পরীক্ষার সূচনা হয়েছে সি ইউনিট (বাণিজ্য) দিয়ে। এ বছর মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৮০টি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়কাল এক ঘণ্টা এবং পূর্ণমান ১০০। প্রশ্নপত্র হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগও রাখা হয়েছে, যা অনেকের জন্য স্বস্তির বিষয়।

বিজ্ঞাপন

গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রমের সমন্বয়কারী ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ভর্তি পরীক্ষার অন্যান্য ইউনিটগুলোর সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। বি ইউনিট (মানবিক) এর পরীক্ষা আগামী ৩ এপ্রিল এবং এ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা ১০ এপ্রিল একই সময়ে (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এ ইউনিটের পরীক্ষার দিনই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

ইতিমধ্যে ‎ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব কেন্দ্রেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission