ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে আমন্ত্রণ না জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানের শুরুতে উত্তরীয়, সম্মাননা স্মারক, ক্রেস্ট বা ফুলেল শুভেচ্ছা না দিয়ে স্বল্প সময়ে অনুষ্ঠান সমাপ্ত করতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং মাননীয় কোষাধ্যক্ষকে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের হল/হোস্টেল/বিভাগ/ইনস্টিটিউট/সেন্টার/ব্যুরো/অফিসসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন প্রোগ্রামে (নবীনবরণ/বিদায় সংবর্ধনা/উদ্বোধনী অনুষ্ঠান/পুরষ্কার বিতরণ/সেমিনার/কনফারেন্স ইত্যাদি) একসাথে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।
আরটিভি/এমএ




