ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে দুই শিক্ষার্থী বহিষ্কার

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগকে কেন্দ্র করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। হল কর্তৃপক্ষের দাবি, তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ার পর তাদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়েও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হল সংসদের জিএস আহমেদ আল সাবাহর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, অভিযোগ পাওয়ার পর অভিযোগকারী শিক্ষার্থীর পক্ষে প্রশাসনের কাছে শাস্তির আবেদন করেন হল সংসদের জিএস। পরে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে অভিযোগের পক্ষে ‘অকাট্য প্রমাণ’ পাওয়ার দাবি করে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

হল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ। বার্তায় বলা হয়েছে, শুভর বাড়ি নেত্রকোনায়।

জিএসের পাঠানো বার্তায় আরও দাবি করা হয়, স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে দুই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের বিষয়েও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, তদন্ত কমিটির প্রতিবেদন কিংবা অভিযুক্ত দুই শিক্ষার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, হল সংসদের পাঠানো বার্তায় একজন শিক্ষার্থীর পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবিও করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় রুয়েট ছাত্র হল ২
‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র হল-২ এ চালু হয়েছে হল ফি পরিশোধের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে হলের মাসিক ও আনুষঙ্গিক ফি পরিশোধ করতে পারবেন।
ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় রুয়েট ছাত্র হল ২
পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত
পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় তিন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত পিওন জাবেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তিন দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আট অনুষদের অধীনে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৬ শিক্ষার্থী। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী
আরও পড়ুন
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
হঠাৎ আলোচনায় সমকামিতা, দেশের আইনে কী আছে
ঢাবির হলে সমকামিতার অভিযোগ, রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয় আইনে কি শাস্তি আছে
সমকামিতায় কেন জড়াচ্ছে তরুণরা?